চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০৫ প্রেক্ষাগৃহে চূড়ান্ত ‘পুত্র’, অটিস্টিকের কল্যাণে লাভের টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

দেশব্যাপী শতাধিক সিনেমা হলে শুক্রবার (৫ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত সিনেমা ‘পুত্র’। ইমপ্রেস টেলিফিল্মের সার্বিক তত্ত্বাবধানে সিনেমাটি নির্মিত হয়েছে। সরকারের পক্ষ থেকে ‘পুত্র’ ছবির পরিবেশনার দায়িত্ব দেওয়া হয়েছে দেশের শীর্ষ প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে।

‘পুত্র’ সিনেমার মুক্তি উপলক্ষে বুধবার বিকেলে ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য মন্ত্রণালয় ও জাজ মাল্টিমিডিয়া। সেখানে জাজ কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘পুত্র’ ছবির লাভের টাকা ব্যয় হবে অটিস্টিক মানুষের কল্যাণে। তিনি বলেন, আমাদের চারপাশে অনেক অটিস্টিক মানুষ আছেন, যারা অবহেলিত। এই ছবিটি দর্শক দেখলে তাদের প্রতি সহানুভূতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।

আবদুল আজিজ বলেন, যারা ছবিটি নির্মাণ করেছেন তারা আমাকে বলেছিলেন এই ছবিটি ৪০ থেকে ৬০টি সিনেমা হলে মুক্তি ব্যবস্থা করে দিতে। কিন্তু আমি ছবিটি দেখার পর নিজের সামাজিক দায়িত্ব থেকে বেশি হলের ব্যবস্থা করেছি। এই ধরণের ছবি মুক্তির ক্ষেত্রে বেশি সিনেমা হল পাওয়া উচিত। কারণ এসব ছবি দেখতে হয় নিজের দায়বদ্ধতা থেকে। যা থেকে সমাজের অসহায় মানুষ উপকৃত হবেন। ১০৫ টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে। তবে টার্গেট রয়েছে ১২০ সিনেমা হলে ছবিটি মুক্তির দেয়ার।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, যারা অটিস্টিক; মানসিক কিংবা শারীরিকভাবে বিকারগ্রস্ত তাদের আমি প্রতিবন্ধী বলতে চাইনা। কারণ প্রতিবন্ধী বললে তাদেরকে সমাজের অন্য মানুষের চেয়ে অন্য কাতারে ফেলা হয়। যারা অটিস্টিক তারা আমদের সমাজের বোঝা নয়। বরং সঠিক পরিচর্যা মনোযোগ পেলে তারা সমাজ, দেশ ও রাষ্ট্রের সম্পদে পরিণত হতে পারে।

তথ্যমন্ত্রী বলেন, অটিজম বিষয়ে সরকার বিভিন্ন ফান্ড, কর্মসংস্থান, চাকরিতে কোটার ব্যবস্থা করেছে। বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সেবা ও শিক্ষার মাধ্যমে প্রশিক্ষিত করে তোলার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমে মানুষকে অটিস্টিকদের সম্পর্কে জানানো উচিত। এ জন্যই ‘পুত্র’ ছবিটি নির্মাণ করা হয়েছে। আশা করছি ছবিটি দেখলে অটিস্টিক বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে।

‘পুত্র’ ছবির কাহিনি ও সংলাপ রচনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশিদ। সম্মেলনে তিনি উপস্থিত থেকে বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধী শিশুদের ভালো চোখে দেখা হয় না। তারাও যে দেশের সম্পদ সেটা অনেকে মানতে চায় না। সচেতনার অভাবে এমনটি হচ্ছে। আমরা চেষ্টা করেছি এই ছবির মধ্য দিয়ে মানুষের চিন্তাধারা পাল্টে দিতে।

Reneta

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। ছবিটি সম্পর্কে তিনি বলেন, স্পেশাল চাইল্ডদের নিয়ে নির্মিত ছবি ‘পুত্র’। বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ এমন একটি সেনসিটিভ ইস্যু নিয়ে ছবি বানানোর জন্য যা সত্যিই জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।

‘পুত্র’ ছবিটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। গেল বছর ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, জয়া আহসান, আজিজুল হাকিম, মনির খান শিমুল, শামস সুমন, ফারিয়া শামস সেওতি, শিশুশিল্পী লাজিম, মনিরা ইউসুফ ম্যামি, শর্মি মালা, ডলি জহুর, লায়লা হাসান প্রমুখ।

ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, মেহরীন সাবিনা ইয়াসমিন, ফাহমিদা নবী, মিল্টন খন্দকার। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান পুরো ছবিটির কাজ সমন্বয় করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মজয়া আহসানজাজপুত্রফেরদৌস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

জয়ার কারণে যেভাবে ভাগ্য খুলেছিল অমিতাভের

মে ৬, ২০২৬

হ্যাটট্রিক শিরোপার খোঁজে যাদের নিয়ে সাফে যাচ্ছে বাংলাদেশ

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT