জাতীয় সামার অ্যাথলেটিক্সের শেষ দিনে ১০০ মিটারে নিজেদের সেরা অবস্থান ধরে রেখেছেন মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার।
১০ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে শাহ ইমরান ও শরীফুল ইসলামকে পেছনে ফেলে সেরা হন মেজবাহ।
১০ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে ইমরান দ্বিতীয় ও ১১ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে শরীফুল তৃতীয় হয়েছেন।
মেয়েদের ১০০ মিটারে দৌড় শেষ করতে শিরিন সময় নেন ১২ দশমিক ৩০ সেকেন্ড। সোহাগী আক্তার ১২ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও সুস্মিতা ঘোষ ১২ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

সবমিলিয়ে জাতীয় অ্যাথলেটিক্সে তিনবার, সামার অ্যাথলেটিক্সে দুইবার ও বাংলাদেশ গেমসে একবার সেরা হন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলা মেজবাহ।
জাতীয় অ্যাথলেটিক্সে তিনবার ও সামার অ্যাথলেটিক্সে দুইবার সেরা হলেন শিরিন।








