চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ দেশ ভ্রমণের কৃতিত্ব অর্জন করলেন নাজমুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ০১, জুন ২০১৮
বাংলাদেশ
A A

ভ্রমণপ্রিয় নাজমুন নাহার সোহাগী তার ভ্রমণের তালিকায় যুক্ত করে নিলেন ১০০টি দেশ। বাংলাদেশের পতাকা হাতে শততম দেশ হিসেবে তিনি পা রেখেছেন জিম্বাবুয়েতে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত নয়টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি জানান, “হ্যালো বাংলাদেশ, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশের পতাকা হাতে আমি পা রাখবো শততম দেশ জিম্বাবুয়েতে!”

বাংলাদেশের লক্ষ্মীপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া নাজমুন নাহার এর আগে চ্যানেল আই অনলাইনকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “আমার মনে হয়, আমি জন্মেছি ভ্রমণের জন্য।”

তিনি বলেছিলেন- “বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরা, বাংলার কালচারকে তুলে ধরার আনন্দ কাজ করে এই ভ্রমণের মাধ্যমে। বাংলাদেশের মানচিত্র, পতাকা আমি পৃথিবীর সব দেশে নিয়ে যাচ্ছি।”

এ বছরেরই মার্চে বিশ্বের ৯৩টি দেশ ভ্রমণ শেষে তার অভিজ্ঞতা ও ঘুড়ে বেড়ানোর গল্প জানিয়েছিলেন তিনি। আর এবার আফ্রিকার ৭টি দেশ ভ্রমণের মাধ্যমে পৌঁছালেন শতকের কোঠায়।

বৃহস্পতিবারের ফেসবুক পোস্টটিতে নাজমুন নাহার জানান, ‘‘হ্যালো বাংলাদেশ, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশের পতাকা হাতে আমি পা রাখবো একশতম দেশ জিম্বাবুয়েতে! আলহামদুলিল্লাহ! বাংলাদেশের পতাকা সর্বোচ্চ রেকর্ডপ্রাপ্ত দেশে! সবাই থেকো আমাদের এই লাল সবুজ পতাকাতলে! আমি হৃদয়ে ষোলো কোটি মানুষকে নিয়ে পায়ে হেটে যাত্রা করবো জাম্বিয়ার বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত থেকে জিম্বাবুয়েতে!

বলিভিয়ার লবনের খনির উপর দাঁড়িয়ে।
Reneta

আজকের এই মুহূর্ত শুধু আমার নয়, এই গৌরবময় মুহূর্তের অংশীদার বাংলাদেশের ষোল কোটি মানুষ! এই মুহূর্তে তাদের যারা একটি বাংলাদেশের স্বাধীন পতাকা পাওয়ার জন্য যুদ্ধ করেছেন, প্রাণ হারিয়েছেন! আজ এই মুহূর্তে আমি সেই সব শহীদ মুক্তি যোদ্ধাদের কথা স্মরণ করছি! পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর যে ব্রিজটি রয়েছে তা আমার শততম দেশের সাক্ষী হবে!

এই ব্রিজটির অর্ধেক জাম্বিয়া তে বাকি অর্ধেক জিম্বাবুয়ে তে পড়েছে! আর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত টি বহমান রয়েছে দু দেশের মধ্যে!

আজ ভিন্ন এক উদ্দীপনা কাজ করছে! শততম দেশে পায়ে হেটে যাত্রা! নিরান্নব্বইতম দেশ জাম্বিয়া থেকে পায়ে হেটে একশোতম দেশ জিম্বাবুয়ে তে যাত্রা! পূর্ণ হবে আমার শততম! হৃদয়ে বাংলাদেশে দুচোখে আমার একশতম! সবাই দোয়া করবেন!

(আফ্রিকার যে সাতটি দেশ ভ্রমণের মাধ্যমে পূর্ণ হচ্ছে শততম: ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, তাঞ্জানিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে)”

সাথে থাকে প্রিয় লাল-সবুজ পতাকা। জর্দান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুন নাহার সোহাগীভ্রমণ
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

বৈবাহিক সম্পর্কে বয়সের ব্যবধানের মনস্তাত্বিক দ্বন্দ্বের অমিত্রাক্ষর

পরবর্তী

জন্মদিনে ‘দেবী’ মুক্তির তারিখ জানালেন চঞ্চল চৌধুরী

পরবর্তী

জন্মদিনে ‘দেবী’ মুক্তির তারিখ জানালেন চঞ্চল চৌধুরী

ইটভাটা

নাটোরে ইটভাটায় পরিবেশ বিপন্ন

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT