চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ কোটি ভ্যাকসিনের মাইফলক উদযাপন করছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

১০০ কোটি ভ্যাকসিনের মাইফলক অতিক্রম করেছে ভারত। চীনের পর বিশ্বের দ্বিতীয় দেশে হিসেবে এই কৃতিত্ব অর্জন করলো দেশটি।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার ভারত ১০০ কোটি ভ্যাকসিন প্রদান সম্পন্ন করেছে। এই উপলক্ষ উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে দেশটির সরকার।

১০০ কোটির মাইফলক অতিক্রম করার পর এক বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এর আগে আমাদের বাইরে থেকে ভ্যাকসিন আমদানি করতে হতো। এখন আমরা গোটা বিশ্বকে ভ্যাকসিন সরবরাহ করছি। সবচেয়ে বড় কথা, ভারতের ভ্যাকসিন অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত।

এই মাইলফলককে স্মরণীয় করে রাখতে টুইটারে প্রোফাইল ছবি বদলেছেন মোদি।

মোদি বলেন, উৎপাদনের সঙ্গে সঙ্গে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিলো তা সবার কাছে পৌঁছে দেওয়া। মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানোর ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করেছি। দেশের স্বাস্থ্যকর্মীদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়। সারাদেশের তিন হাজার ছয়টি কেন্দ্রে একই সঙ্গে টিকাদান কর্মসূচীর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Reneta

করোনা শনাক্তে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে শনাক্ত হয়েছে মোট ৩ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৪৪১ জন। এছাড়া করোনায় মৃত্যুতে বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মৃত্যুবরণ করেছে ৪ লাখ ৫৩ হাজার ৭৬ জন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারা গেছেন অভিনেতা শামীম ভিস্তি

পরবর্তী

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে প্রসূনের ‘ঢাকা ড্রিম’

পরবর্তী

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে প্রসূনের ‘ঢাকা ড্রিম’

চাঁদপুরে ১১৪ স্থানে সম্প্রীতি সমাবেশ

সর্বশেষ

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT