বিনোদন

১০টি শর্টফিল্ম বানাচ্ছেন তানিম রহমান অংশু

তানিম রহমান অংশু ও তার শর্টফিল্ম টিমের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তানিম রহমান অংশু ও তার শর্টফিল্ম নির্মাণ দলের সদস্যরা একসাথে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মাতা হিসেবে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন তানিম রহমান অংশু। স্বীকৃতিস্বরূপ তিনি তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘ন ডরাই’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নির্মাতার পুরস্কার অর্জন করেছেন। তরুণ এই নির্মাতা এবার ১০টি শর্টফিল্ম বানাচ্ছেন।

ইতোমধ্যে পাঁচটি শর্টফিল্মের শুটিং সম্পন্ন করেছেন তানিম রহমান অংশু। আরও পাঁচটি বানাবেন বলে জানালেন।

সেগুলোর মধ্যে সম্প্রতি শেষ হয়েছে ‘কালো বিড়াল’ নামে একটি শর্টফিল্মের শুটিং। কবি রুদ্র হকের চিত্রনাট্যে সেখানে অভিনয় করেছেন মিথিলা, আসিফ আহসান খান প্রমুখ।

মডেলিংয়ে পরিচিত মুখ আসিফ আহসান খান। শর্টফিল্মটি নিয়ে তিনি বলেন, এটি মূলত দম্পতির গল্প। যেখানে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে একটি কালো বিড়ালের দেখায় হয়। এর পর বিভিন্ন ঘটনা ঘটে থাকে।

বাংলাদেশি নারী তার পোষা বিড়ালকে নিয়ে বসে আছেন, বাড়ির অভ্যন্তরে. Channel i News - চ্যানেল আই নিউজ চ্যানেল আই অনলাইনকে অংশু বলেন, ‘কালো বিড়াল’ এর গল্পটি সুপার ন্যাচারাল। রোম্যান্টিক, হরর, ক্রাইম, ম্যাজিক্যাল মিলিয়ে ১০টি ভিন্ন ভিন্ন গল্পে ১০টি শর্টফিল্ম তৈরি হচ্ছে। সবগুলোর শুটিং সম্পন্ন করে বিস্তারিত জানাবো।

তানিম রহমান অংশু বলেন, নাম চূড়ান্ত না হওয়া একটি ওটিটি প্ল্যাটফর্ম কালো বিড়ালসহ অন্যান্য শর্টফিল্মগুলো মুক্তি পাবে।

বিষয়:আসিফ আহসান খান তানিম রহমান অংশু ন ডরাই পুরস্কার মিথিলা শর্টফিল্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…