চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ম শ্রেণীর ছাত্রের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৭:৫৪ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

৯ জুন সন্ধ্যায় লালবাগের নবাবগঞ্জ হোসেনউদ্দিন লেন থেকে নিখোঁজ হয় জগত মোহন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র হাবিবুর রহমান রিফাত। এর একদিন পরেই ১০ লাখ টাকা মুক্তিপণ নিতে গিয়ে আজিমপুর ছাপড়া মসজিদের কাছে র‌্যাবের হাতে ধরা পড়ে অপহরণকারী জুয়েল, তার বাবা হাবিব ও বন্ধু ইকবাল।

রিফাতের অপহরণকারী জুয়েল বলে, ছেলেটিকে (রিফাত) ভুলিয়ে বাসায় নিয়ে এসে ঘুমের ট্যাবলেট মেশানো জুস খাইয়ে অচেতন করি। এরপর বস্তায় ভরে খাটের নিচে রেখে দেই। পরেরদিন সকালে দেখি সে মারা গেছে। বিকেলে লাশটি বুড়িগঙ্গায় ফেলে দিই।

সকালে র‌্যাবের একটি দল বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর প্রান্তে বারিসুর ঘাটে অভিযান চালায়। দেড় ঘণ্টা নদীতে তল্লাশী চালানের পর বস্তায় মেলে হাত-পা বাঁধা রিফাতের লাশ। খবর পেয়ে নদীর ঘাটে ছুটে যায় তার স্বজনরা।

র‌্যাব কর্মকর্তারা জানান, জুয়েল মশার কয়েল সাপ্লাইয়ের ব্যবসা করে। মাদকাসক্ত হওয়ায় টাকার লোভেই রিফাতকে অপহরণ করেছিল। কিছুদিন আগে সে বৌকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

র‌্যাব ১০ লালবাগ ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গীর কবির চ্যানেল আই অনলাইনকে বলেন, রিফাত ১০ লাখ টাকা মুক্তিপণের লোভে অপহরণ করেছিল। টাকা চাইলে রিফাতের বাবা র‌্যাবকে খবর দেয়। এরপর র‌্যাব জুয়েলকে গ্রেফতার করে।

তিনি আরোও বলেন, র‌্যাব পরবর্তিতে অভিযান চালিয়ে জুয়েলের বাবা হাবিব ও তার বন্ধু ইকবালকে গ্রেফতার করে।

Reneta

র‌্যাবের এই কর্মকর্তা জানান, কয়েক মাস আগে বাড়ি বিক্রি করে লালবাগ থেকে চলে যাওয়ার জন্য জুয়েলের বাবা রিফাতের মাছ ব্যবসায়ী বাবা রফিকুল ইসলামকে হুমকি দিয়েছিলো। এ হত্যাকাণ্ডের পেছনে ওই ঘটনার কোনো যোগসূত্র আছে কি-না তা খতিয়ে দেখছেন র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণমুক্তিপণ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT