চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যালসলের বিকল্প ঘরের সোহেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ন ১৩, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
সোহেল ইসলাম (বাঁয়ে)

সোহেল ইসলাম (বাঁয়ে)

ফিল্ডিং কোচ হয়ে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করেছিলেন রিচার্ড হ্যালসল। পরে পদোন্নতি পেয়ে হন সহকারী কোচ। আরও সামনে এগিয়ে যাবেন কী, এ জিম্বাবুইয়ান হঠাৎ ছেড়ে দিলেন চাকরিই। ফিল্ডিং কোচ ছাড়াই নিধাস ট্রফিতে খেলেছে সাকিব-মুশফিকরা। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে অবশ্য একজন ফিল্ডিং কোচ থাকবে টাইগারদের সঙ্গে। বিদেশি কেউ নন। তিনি বিসিবির একাডেমির কোচ সোহেল ইসলাম।

সোহেল বয়সভিত্তিক দল নিয়েই কাজ করেন বেশি। ফিল্ডিং কোচ হিসেবে বেশ সুনাম তার। জাতীয় দলের সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ তৈরি হচ্ছে আফগানদের বিপক্ষে সিরিজে।

রোববার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান যখন জানালেন দেশি কেউই থাকবেন ফিল্ডিং কোচ হিসেবে। নাম বলার আগে যোগ করলেন ‘দেশের সেরা ফিল্ডিং কোচ’। জানালেন, যেহেতু হ্যালসল নেই, পরিবর্তে সোহেল ইসলাম যাবেন দলের সাথে।

আফগান সিরিজের আগে হেড কোচ না পাওয়া না গেলে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাঁধেই দ্বিতীয়বারের মতো চড়বে প্রধান কোচের দায়িত্ব। সেটিও একরকম ঘোষণা দিয়ে রাখলেন আকরাম।

‘যেহেতু আমরা নতুন কোচ পাইনি, তাই শেষ সিরিজে যারা স্টাফ ছিলেন তারাই থাকবেন। শ্রীলঙ্কায় যারা যে দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বেই থাকবেন। ওয়ালশ হেড কোচের দায়িত্ব পালন করবেন কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। যদি এর মাঝে নতুন কাউকে পেয়ে যাই তাহলে সেটা জানতেই পারবেন। বোর্ড কোচ খুঁজছে, তারা তো বসে নেই। যদি না পাওয়া যায় শেষ সিরিজে যেহেতু ওয়ালশ ভালো করেছেন, তাই তিনিই কোচের দায়িত্ব পালন করতে পারেন।’

ভারতের দেরাদুনে আগামী ৩, ৫ ও ৭ জুন আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। মূল সিরিজের আগে ১ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানান আকরাম, ‘বাংলাদেশ টিম ভারত যাবে ২৯ মে। ১ জুন আফগানিস্তানের কিছু ক্রিকেটার ও স্থানীয় কয়েকজনকে নিয়ে একটা দল গড়ে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশের বিপক্ষে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তান সিরিজলিড স্পোর্টসসোহেলহ্যালসল
শেয়ারTweetPin3

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT