চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যারি-মেগানের সিদ্ধান্তে হতাশ রাজপরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রিটিশ রাজপরিবারে আবারো ঝড়। প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের তাদের বর্তমান পদ থেকে দূরে সরে যাওয়ার খবরে বেশ হতাশ রাজপরিবারের বড় সদস্যরা।

বিবিসির রয়্যাল করেসপন্ডেন্ট জনি ডিমন্ড বলেন, প্রিন্স হ্যারি এবং মেগান আগে রানী বা রাজপরিবারের কাউকে এই সিদ্ধান্তের কথা জানাননি।

যদিও তাদের ভবিষ্যতের ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে অনেক আগেই। তারপরও বাকিংহাম প্যালেস এই বিষয়ে পুরোপুরি চোখ বন্ধ করে ছিল। প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আরো কিছু জটিল বিষয় ছিল আলোচনার জন্য।

বেশ কয়েক মাস ধরে নিজেদের মধ্যেকার আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেই জানিয়েছে হ্যারি ও মেগান। যুক্তরাজ্য ও নর্থ আমেরিকার মধ্যে সময় ভাগ করার পরিকল্পনা করছেন তারা। সঙ্গে রানী, কমনওয়েলথ এবং পৃষ্ঠপোষকদের প্রতি দায়িত্বের প্রতিও সম্মান জানিয়েছেন।

এই ভৌগলিক সমতা থাকায় নিজেদের সন্তানকে রাজ ঐতিহ্যর প্রতি সমর্থন নিয়ে বড় করতে সম্মত হবে এবং একই সঙ্গে পরিবারটিকে পরবর্তী অধ্যায়ে মনোযোগ দিতেও যথেষ্ট সুযোগ দিবে বলে মন্তব্য এই জুটির।

তবে তারা কিভাবে তাদের পরিকল্পনা কার্যকর করবেন, সেটা এখনো জানা যায়নি। এখন বড় ভাবনা নিরাপত্তা নিয়েই। সেটা দেবে কে?

Reneta

নতুন এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তৈরি হওয়া চিড়টা বেশ স্পষ্ট। সেখানে একদিকে রয়েছে হ্যারি ও মেগান আর অন্যদিকে বাকি পুরো রাজপরিবার।

এই ঘটনায় এখন উত্তরের থেকে প্রশ্ন বেশি। তাদের নতুন কাজ কী হবে? তারা কোথায় বাস করবেন এবং সেটার ব্যয়ভার কে দেবে? রাজ পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তাদের সম্পর্ক কী হবে?

রাজকীয় জীবন নিয়ে যে এই জুটি খুশি ছিলেন না তা বোঝা যাচ্ছিলো কয়েক মাস ধরেই। এমনটাই বলেন বিবিসির রয়্যাল এডিটর নিকোলাস উইসেল।

গত বছরের অক্টোবরে, ডাচেস অব সাসেক্স মেইল অন সানডের বিরুদ্ধে আইনী লড়াই শুরু করেন এই অভিযোগে যে সেখানে তার একটি ব্যক্তিগত চিঠি প্রকাশিত হয়েছে। সে সময়ে প্রিন্স হ্যারি বলেছিলেন, ‘‘নির্মম প্রচার ও নিরলস প্রপাগান্ডার পরে তার স্ত্রী ব্রিটিশ ট্যাবলয়েড প্রেসের শিকার।’’

তিনি আরো বলেন, ‘যদিও আমরা সাহসের সঙ্গে এগিয়েছি। তারপরও সেটা কতটা কঠিন ছিল তা বর্ণনা করা সম্ভব না।’

এরপর আইটিভির একটি ডকুমেন্টারিতে মেগান খবরের কাগজের ক্রমাগত আগ্রহ পেরিয়ে মাতৃত্বকে একটি ‘সংগ্রাম’ হিসেবে উল্লেখ করেন। বলেন, কিন্তু কেউই জানতে চাইনি, আমি ঠিক আছি কিনা।

এখন থেকে গণমাধ্যমে অবস্থান বিষয়েও নতুন নিয়ম মানবেন এই জুটি। তাদের ওয়েবসাইটে প্রকাশিত নতুন নীতি অনুযায়ী তারা তৃণমূলের কিছু গণমাধ্যম এবং কিছু তরুণ ও উঠতি সাংবাদিকদের সঙ্গেই শুধু সংযোগে থাকবেন।

প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম এবং তার তিন সন্তানের পরে ব্রিটিশ রাজসিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিন্স হ্যারিব্রিটিশ রাজপরিবারমেগান মার্কেল
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT