চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিকে পেলেকে টপকে যাওয়ার দিনে আর্জেন্টিনার নায়ক মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন পূর্ণ তিন পয়েন্ট। সঙ্গে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলের রেকর্ডে।

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

এই জয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাই টেবিলে দুইয়ে থাকল আর্জেন্টিনা। শীর্ষে সমান ম্যাচে ২৪ পয়েন্টের ব্রাজিল। তিনে উরুগুয়ে ১৫ পয়েন্টে। চারে ইকুয়েডর ও পাঁচে কলম্বিয়া ১৩ পয়েন্ট করে নিয়ে।

ম্যাচের ১৪ মিনিটে খাতা খোলেন মেসি। লিয়ান্দ্রো পারেদেসের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে দূরপাল্লার শটে এগিয়ে নেন আর্জেন্টিনাকে।

স্বাগতিকরা ২৮ মিনিটে আরেকটি গোল পেয়েছিল, কিন্তু লৌতারো মার্টিনেজের প্রচেষ্টায় দেয়াল হয়ে দাঁড়ায় অফসাইড ফাঁদ! প্রথমার্ধের শেষদিকে ডি মারিয়া ও মেসির যুগলবন্দী প্রচেষ্টার পর মেসির শট পোস্ট দুর্ভাগ্যে আটকা পড়ে।

মধ্যবিরতির পর ফিরেও দাপুটে খেলা ধরে রাখে স্বাগতিকরা। ম্যাচের ৬৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। মার্টিনেজের থেকে বল পেয়ে প্রতিপক্ষ বাধার মুখে কারিকুরি করে জাল খুঁজে নেন অধিনায়ক।

Reneta

দ্বিতীয় গোলটি দিয়ে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যান মেসি। গড়েন লাতিন আমেরিকার অঞ্চলের সর্বোচ্চ গোলের রেকর্ড। আগের রেকর্ডধারী পেলের গোল ছিল ৭৭টি, ৯২ ম্যাচে। মেসির এখন ৭৯ গোল, ১৫২ ম্যাচে।

মেসির হ্যাটট্রিক হতে পারত ৭৫ মিনিটে, যদি অফসাইডে তার একটি গোল বাতিল না হতো। সেই গোল আবার ধরা দেয় ৮৮ মিনিটে এসে। হ্যাটট্রিক হয় পূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022পেলেবিশ্বকাপ বাছাইমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ১৭, ২০২৬
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

জুন ১৭, ২০২৬
বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

জুন ১৭, ২০২৬

আর্জেন্টিনার গ্রুপে অন্য ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীকে দেখতে সিলেট-মৌলভীবাজারের সড়কে জনতার ঢল

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT