চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাকিং না, নিয়ম মেনেই কেন্দ্রীয় ব্যাংকের অর্থ স্থানান্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

হ্যাকিং নয়, সব নিয়ম মেনে আর রীতিনীতির ভেতর দিয়েই ফেডারেল রিজার্ভ ব্যাংক
অব নিউইয়র্কে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে অর্থ স্থানান্তর করা
হয়েছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক এ ব্যাপারে বাংলাদেশকে তাদের অবস্থান
সুস্পষ্টভাবেই জানিয়েছে।

কানাডাভিত্তিক অনলাইন ম্যাগাজিন নতুনদেশ.কম ফেডারেল রিজার্ভ ব্যাংকের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে মার্কিন ব্যাংকটির বক্তব্য এবং অবস্থান জানিয়েছে। তাদের খবরে বলা হয়েছে, ব্যাংকটি এ ব্যাপারে কোনো দায় দায়িত্ব নিতে রাজি হয়নি। তবে বাংলাদেশকে লোপাট হওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় সহায়তা করতে রাজি হয়েছে।

নতুনদেশ.কমকে ফেডারেল রিজার্ভ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এন্ড্রিয়া প্রিস্ট বলেছেন: ‘প্রশ্নসাপেক্ষ লেনদেন নির্দেশনাটি প্রচলিত অথেন্টিকেশন (প্রমাণীকরণ) প্রটোকল বা রীতি অনুসারে সুইফট মেসেজিং পদ্ধতি দ্বারা সম্পূর্ণরূপে অথেন্টিকেশন করা হয়েছিলো।’

Banglabid

এর ব্যাখ্যা দিয়ে বিশ্লেষকরা বলেছেন, লেনদেনের নির্দেশনাটি ঢাকার বাংলাদেশ ব্যাংক থেকে গেছে এবং প্রচলিত প্রমাণীকরণ প্রক্রিয়ায় সেই নির্দেশনাটি যথাযথ হওয়ায় নিউইয়র্কের রিজার্ভ ব্যাংকের একাউন্ট থেকে অর্থ স্থানান্তরিত হয়েছে।

ফেড-এর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রশ্নে তাদের আগের দেওয়া বক্তব্য পুনরুল্লেখ করে এনড্রিয়া বলেন, প্রশ্নসাপেক্ষ লেনদেনের ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ সিস্টেম হ্যাক হওয়ার চেষ্টা হয়েছে আজ পর্যন্ত তার কোনো প্রমাণ নেই। ফেড সিস্টেম যে হ্যাক হয়েছে তারও কোনো প্রমাণ নেই।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ খোয়া যাওয়ার ঘটনা ফাঁস হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলো নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে অর্থ লোপাট হয়েছে। পরে অর্থমন্ত্রী এম এ মুহিত প্রয়োজনে ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করার কথাও বলেন।

Reneta

এ প্রেক্ষাপটে নতুনদেশ.কমের পক্ষ থেকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সূত্রে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের মনোভাব এবং তৎপরতা জানার চেষ্টা করা হয়।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, অর্থ লোপাটের ঘটনা ফাঁস হওয়ার পরপরই ফেডারেল রিজার্ভ ব্যাংক তাদের ভূমিকা এবং অবস্থান বাংলাদেশ ব্যাংককে পরিস্কার করে জানিয়ে দেয়। লেনদেনটি যেহেতু অনুমোদিত এবং বিধিমোতাবেক সম্পন্ন হয়েছে তাই ফেডারেল রিজার্ভ ব্যাংকের কোনো দায়-দায়িত্ব নেই বলেও জানিয়ে দেওয়া হয়।

তবে বাংলাদেশ ব্যাংককে তদন্ত এবং অর্থ উদ্ধারে ফেড এর ম্যান্ডেট এর আওতায় যতোটুকু সম্ভব সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক ফেড এর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে প্রচার করে। পরে অর্থমন্ত্রী প্রয়োজনে মামলার ঘোষণাও দেন।

বাংলাদেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক কোনো ধরনের তদন্ত করবে কী না জানতে চাওয়া হলে ব্যাংকটির মুখপাত্র এন্ড্রিয়া প্রিস্ট জানান, ঘটনার শুরুর দিন থেকেই তারা বাংলাদেশ ব্যাংককে এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করে আসছে, এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে।

অর্থমন্ত্রীর মন্তব্যের বিষয়েও ফেড এর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিলো। তবে এ নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। ফেডারেল রিজার্ভ ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট এন্ড্রিয়া প্রিস্ট তার আনুষ্ঠানিক বক্তব্যের সঙ্গে বাংলাদেশের ইংরেজী পত্রিকা ‘ঢাকা ট্রিবিউনের’ একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন: আমি দুঃখিত। আমাদের আনুষ্ঠানিক বক্তব্যের বাইরে ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো।’

এন্ড্রিয়া প্রিস্ট তার ইমেইলে ‘ঢাকা ট্রিবিউনে’ প্রকাশিত খবরের লিংক যোগ করার পাশাপাশি ঢাকা ট্রিবিউনে প্রকাশিত খবরের একটি অনুচ্ছেদ সংযুক্ত করে দেন। তাতে বলা হয়েছে: বাংলাদেশ ব্যাংক এখন তদন্ত করে দেখছে যে তাদের নিজেদের সিস্টেমের মধ্যে এমন কোনো ধরনের ফাঁকফোকর আছে কী না যা মার্কিন যুক্তরাষ্ট্রে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ লোপাটের সুযোগ করে দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হ্যাকিং না, নিয়ম মেনেই কেন্দ্রীয় ব্যাংকের অর্থ স্থানান্তর

পরবর্তী

দেশি-বিদেশি হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

পরবর্তী

দেশি-বিদেশি হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

দেশি-বিদেশি হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT