বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এবার ডকুমেন্ট পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ সংস্করণ ২.১২.৪৫৩ এবং আইওএস-এ সংস্করণ ২.১২.১৪-তে এখন থেকে ‘ডকুমেন্ট’ বিভাগটি দেখা যাবে।
অ্যাটাচমেন্টের অংশে এটি পাওয়া যাবে। এর মাধ্যম যেকোনো ডকুমেন্ট যোগ ও শেয়ার করা যাবে।
তবে আপাতত ফিচারটি পিডিএফ ফাইল আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। একাধিক ডকুমেন্ট খুব শিগগিরই যোগ হতে চলেছে।
যারা ফাইল আদান-প্রদান করবেন তাদের উভয়ের ফোনে হোয়াটসঅ্যাপের আপডেটেড সংস্করণ থাকতে হবে।







