চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউস উড়িয়ে দেবে আইএস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসলামিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট জঙ্গিরা। একই সঙ্গে সংগঠনটি জানিয়ে দিয়েছে, প্যারিসে আরও হামলার প্রস্তুতি নিচ্ছে তারা।

বৃহস্পতিবার ‘প্যারিস বিফোর রোম’ নামের ছয় মিনিটের নতুন ভিডিও বার্তায় এ তথ্য প্রকাশ করেছে আইএস।

মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইন্সটিটিউটের মতে ইরাকের ডিজলা প্রদেশের আইএস অধ্যুষিত অঞ্চলে তৈরি হয়েছে এই ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে কালো কাপড়ে মুখ ঢাকা এক আইএস জঙ্গি প্যারিসে আরও হামলার হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ারও।

‘‘আমরা শুরুটা করেছি তোমাদের দিয়ে। শেষটা করব হোয়াইট হাউসকে দিয়ে। সব স্মৃতিসৌধ ধ্বংস করবো। উড়িয়ে দেবো হোয়াইট হাউসটাকে।’’ হুমকি ওই জঙ্গির।

একই ভিডিওতে আরেক জঙ্গি সরাসরি আক্রমণ করে কথা বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদকে।

Reneta

‘‘আমাদের আত্মঘাতী সেনা আর গাড়ি বোমা তোমাদের ধ্বংস করবে। যেখানেই তোমরা যাও না কেনো, সেখান থেকেই তোমাদের খুঁজে বার করব আমরা।’’

এমন ভাষাতেই দুই দেশের রাষ্ট্রপ্রধানকে হুমকি দিয়েছে ওই জঙ্গি।

বুধবারই নিউ ইয়র্ক-এ ধ্বংসলীলা চালাবার হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল আইএস জঙ্গিরা।

এফবিআই ডিরেক্টর জেমস কোমি বলেছেন, ‘‘আইএস এবং তাদের সমর্থকরা একাধিক ভিডিও এবং ম্যাগাজিনে নিজেদের প্রচার চালাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্যারিসের মত আক্রমণের সম্ভাবনার কোনও প্রমাণ মেলেনি।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআমেরিকাজঙ্গি হামলাহোয়াইট হাউস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT