চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউসের কাছাকাছি রহস্যজনক ‘এনার্জি অ্যাটাক’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে সংঘটিত অন্তত দুটি রহস্যজনক ও অদৃশ্য হামলার ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।

গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসের কাছাকাছি রহস্যজনক ‘এনার্জি অ্যাটাক’ এর লক্ষণ বিদ্যমান, যা মার্কিন তদন্ত সংস্থাগুলোকে বিচলিত করে তুলেছে!

সিএনএন বলছে, গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসের দক্ষিণ দিকে ওভাল লনের পাশে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন সদস্য অজানা লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। ২০১৯ সালে একই রকম আরেকটি ঘটনা দেখা যায় ভার্জিনিয়ায়। সেটিও হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে। ওই কর্মকর্তা ভার্জিনিয়ার শহরতলিতে হাঁটার সময় তার কুকুরের মাঝে অদৃশ্য লক্ষণ দেখতে পান ও কুকুরটি অসুস্থ হয়ে পড়ে।

এই দুটি ঘটনা তদন্ত করে দেখা যাচ্ছে, অতীতে আরো কয়েকটি ঘটনার সঙ্গে তা মিলে যাচ্ছে।

তদন্ত সংস্থাগুলো মনে করছেন, যে লক্ষণ নিয়ে আগেও বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মী ও তাদের পরিবার-পরিজনের শরীরে দেখা গিয়েছে।

সর্বপ্রথম ২০১৬ সালে কিউবার হাভানায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে এধরনের লক্ষণ দেখা যায়। হঠাৎ করে দূতাবাসের কর্মীদের মাঝে কানে ব্যথা, তীব্র আওয়াজ শোনা, উচ্চ মাত্রার কম্পন, মাথা ধরা, চোখে কম দেখা, বুদ্ধি লোপ পাওয়া এবং অন্যান্য মানসিক সমস্যা দেখা দেয়।

Reneta

পরবর্তীতে ক্রমেই একই রকম লক্ষণ দেখা যায় বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসের কূটনীতিক, কর্মী ও পরিবার-পরিজনের মাঝে।  এর মধ্যে রাশিয়া ও চীনের মার্কিন দূতবাস কর্মকর্তাও একই রকম সমস্যায় পড়েছেন। রোগটিকে ‘হাভানা সিনড্রোম’ নামেই অবহিত করা হয়েছে।

সেসময় যুক্তরাষ্ট্র সরকারের একটি রিপোর্টে জানানো হয়েছিলো যে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র দূতাবাস কূটনীতিক, কর্মী ও পরিবার-পরিজনদের অজ্ঞাত রোগ, ‘হাভানা সিনড্রোমে’ আক্রান্ত হওয়ার কারণ হতে পারে ঘন ঘন পরিচালিত বেতার তরঙ্গের ব্যবহারI ঘন ঘন রেডিও ‘ফ্রিকোয়েন্সির’ ব্যবহার, দূতাবাস কর্মীদের বিরল রোগের সম্ভাব্য কারণ।

তবে এখন এর ভেতরে আরো জটিল রহস্য লুকায়িত বলে মনে করছেন মার্কিন তদন্ত কর্মকর্তারা।

রহস্যজনক এই  হামলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তে নেমেছে মার্কিন সংস্থাগুলো।

মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা এধরনের অদৃশ্য শক্তি আক্রমণের পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে সন্দেহ পোষণ করছেন।

আরেক প্রাক্তন কর্মকর্তা ধারণা করছেন, এর পেছনে চীনও জড়িত থাকতে পারে।

গোয়েন্দারা বলছেন, এই রহস্যের জট খুলবেন তারা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় করোনার বিধিনিষেধের উপর কঠোর পদক্ষেপ

পরবর্তী

সোনারগাঁওয়ে মামুনুলের বিরুদ্ধে জান্নাত আরার ধর্ষণ মামলা

পরবর্তী

সোনারগাঁওয়ে মামুনুলের বিরুদ্ধে জান্নাত আরার ধর্ষণ মামলা

সত্যজিতের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ওয়েবিনার

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT