চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউজে ট্রাম্প, শপথের আনুষ্ঠানিকতা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সেই শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। শপথ নিতে হোয়াইট হাউজে পৌঁছেছেন ট্রাম্প।

সেখানে ট্রাম্পের পরিবারকে অভিবাদন জানান বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবার।

ট্রাম্পের সঙ্গে হােয়াইট হাউজে পৌঁছেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। উপস্থিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ জুনিয়র বুশসহ সাবেক অন্য প্রেসিডেন্টরাও।

যুক্তরাষ্ট্রের সাংবিধানিক রীতি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে শপথ পাঠ করাবেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শপথের পর পেনসিলভানিয়া এভিনিউ ধরে এক শোভাযাত্রায় অংশ নেবেন তিনি। সেখানে হাজার হাজার সমর্থক যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার আগেই শুরু হয়ে যাবে শপথ গ্রহণের দিনব্যাপী অনুষ্ঠান।

লিংকন মেমোরিয়ালে হবে এক পাবলিক কনসার্ট। ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আরলিংটন জাতীয় সমাধিতে ফুল দেবেন যুদ্ধে নিহত মার্কিন সেনাদের স্মরণে।

ওয়াশিংটন ডিসিতে প্রায় নয় লাখ মানুষ সমবেত হবে। বিদায়ী প্রেসিডেন্ট ওবামা এবং ফার্ষ্ট লেডি মিশেল ওবামা ছাড়াও আগের সব মার্কিন প্রেসিডেন্ট, কংগ্রেসের সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির আছেন।

নির্বাচনে হেরে যাওয়া হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও সেখানে আছেন। ধারণা করা হচ্ছে প্রায় আট থেকে নয় লক্ষ মানুষ আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় ওয়াশিংটন ডিসির রাস্তায় ভিড় করবেন।

তবে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেমন আছেন, তেমনি আছে তার বিরোধীরা, যারা বিক্ষোভ করার জন্য সেখানে আছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।

হাজার হাজার পুলিশ সতর্ক পাহারায় থাকবে, জনতাকে সামলে রাখার জন্য তৈরি রাখা হয়েছে মাইলের পর মাইল ব্যারিকেড।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ঘরপোড়া’দের জন্য শেয়ার বাজারে সিঁদুরে মেঘ

পরবর্তী

কানাডায় আমেরিকান নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি

পরবর্তী

কানাডায় আমেরিকান নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি

শপথ অনুষ্ঠানে হিলারি ক্লিনটন

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT