চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউজে ট্রাম্প পরিবারের যারা থাকছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

শপথ, উৎসবমুখর রাতে বল ড্যান্সের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে প্রবেশের পালা।

৫৫ হাজার বর্গফুট জুড়ে ছড়িয়ে থাকা ১’শ ৩২ কক্ষের হোয়াইট হাউজে বড় পরিবার নিয়ে সদলবলে উঠবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বরাবরই পরিবারের সঙ্গ পছন্দ করেন ট্রাম্প। এর প্রমাণ পাওয়া যায় তার নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে শপথ গ্রহণের আভিজাত্যে ভরা রাতে পরিবারের সদস্যদের সরব উপস্থিতিতে।

Banglabid

বর্তমান ও সাবেক স্ত্রীদের সন্তানদের নিয়ে ট্রাম্প-মেলানিয়া জুটির হোয়াউট হাউজে প্রবেশ উপলক্ষ্যে কর্মব্যস্ত সময় পার করছে প্রেসিডেন্ট হাউজের কর্মকর্তা-কর্মচারীরা।

শোনা যাচ্ছে পরিবারের কথা চিন্তা করেই হোয়াইট হাউজে আসছে ট্রাম্পীয় পরিবর্তন। প্রেসিডেন্টের স্ত্রী বা ফার্স্ট লেডির জন্য সংরক্ষিত কক্ষের নাম ‘অফিস অব দ্য ফার্স্ট লেডি’ থেকে বদলে ‘অফিস অব দ্য ফার্স্ট ফ্যামিলি’ করতে পারেন ট্রাম্প।

Reneta

এখন প্রশ্ন জাগছে কারা উঠছে ট্রাম্পের সঙ্গে? জবাবে ডেইলি মিরর জানিয়েছে, ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে হোয়াউট হাউজে উঠছে ট্রাম্প পরিবারের তারকাসম খ্যাতির অধিকারী ধনাঢ্যরা।

তালিকায় আছেন যারা :

ইভানকা ট্রাম্প ও তার স্বামী জারেড কুশনার : ট্রাম্প পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গণমাধ্যমের সামনে এসেছেন ট্রাম্প কন্যা ইভানকা। ৩৫ বছর বয়সী ইভানকা নিজেই বড় একজন ব্যবসায়ী। তিন সন্তানের জননী ইভানকা বাবা ট্রাম্পের পাশে গুরুত্বপূর্ণ ফার্স্ট ডটার হিসেবে হোয়াইট হাউজে থাকবেন এটাই প্রত্যাশিত। তার সঙ্গী হিসেবে অবশ্যই থাকছেন স্বামী ও ট্রাম্পের প্রস্তাবিত সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার।

এরিক ও লারা ইউনাস্কা ট্রাম্প: ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার সন্তান ৩৩ বছর বয়সী এরিক। ২০০৬ সালে তিনি বাবার ট্রাম্প অর্গানাইজেশনে যোগ দেন। তার সঙ্গে হোয়াইট হাউজে উঠবেন লারা ইউনাস্কা। এরিকের স্ত্রী লারা পেশায় একজন সাংবাদিক।

ব্যারন উইলিয়াম ট্রাম্প: বেশ সম্ভ্রান্ত চেহারার কিশোর ব্যারন উইলিয়াম ট্রাম্প। মা মেলানিয়া ১০ বছর বয়সী আদরের ছেলেকে ডাকেন ‘লিটল ডোনাল্ড’ নামে। তবে পড়াশোনার জন্য আপাতত জুন পর্যন্ত নিউইয়র্কেই মায়ের সঙ্গে থাকতে হবে তাকে।

ডোনাল্ড ‘ডন’ ট্রাম্প জুনিয়র ও তার স্ত্রী ভেনেসা: ট্রাম্পের প্রথম স্ত্রীর ৩ সন্তানের মধ্যে সবার বড় ৩৯ বছর বয়সী ডোনাল্ড জুনিয়র। শিকার করতে বেশ ভালোবাসেন এই ধনকুবের। ট্রাম্পের ‘দ্য অ্যাপ্রেন্টিস’ শোতে বেশ কয়েকবার দেখা দিয়েছিলেন তিনি। বিয়ে করেছেন মডেল ভেনেসাকে। এখন তারা ৫ সন্তানের বাবা-মা।

টিফানি ট্রাম্প: ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলের মেয়ে টিফানিকে অন্যান্যদের তুলনায় কমই দেখা গেছে টিভি পর্দায়। তবে ট্রাম্পের আর সব সন্তানের মতো টিফানিও আত্মনির্ভরশীল হয়েছেন বাবার ছায়ায়। ২৩ বছর বয়সী টিফানির মালিকানায় আছে টিফানি এন্ড কোং নামের জুয়েলারির দোকান। তাও আবার ঠিক ট্রাম্প টাওয়ারের বিপরীত দিকে। অতএব বোঝা যায় মার্লার সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তান টিফানিকে আগলে রেখেছেন ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের ৪৫০ উইকেট

পরবর্তী

আজকের ছাত্রদের মাঝেই লুকিয়ে রয়েছে বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল: সৈয়দ আশরাফ

পরবর্তী

আজকের ছাত্রদের মাঝেই লুকিয়ে রয়েছে বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল: সৈয়দ আশরাফ

রোমান্স আর কমেডি নিয়ে শুভ-ফারিয়ার ‘প্রেমী ও প্রেমী’

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT