চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশ এড়াতে লক্ষ্য ১৪৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ০৭, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছেন আফগানিস্তান। ইনিংসের অর্ধেক পর্যন্ত কেবল দুটি উইকেট তুলে নিতে পারলেও পরে আফগানদের রানের গতিতে লাগাম টেনেছে টাইগাররা।

দেরাদুনে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে আফগানিস্তান।

এদিন তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এসেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও আরিফুল হক, পেসার আবু জায়েদ রাহি। তিনজনই বোলিং শক্তি বাড়িয়েছেন। কিন্তু টস হেরে বোলিংয়ের আমন্ত্রণে নেমে ধারহীন বোলিং করে গেছে সাকিবের দল।

প্রথম সাফল্য আনতে অষ্টম ওভার লেগে যায়। মোহাম্মদ শাহজাদকে এলবি করে উইকেট আনেন নাজমুল অপু। ৩ চার ও এক ছক্কায় ২২ বলে ২৬ করে যান আফগান উদ্বোধনী।

পরের ওভারেই দ্বিতীয় সাফল্য আনেন আবু জায়েদ। আরেক ওপেনার উসমান ঘানিকে মুশফিকের গ্লাভসবন্দী করেন। একটি করে চার-ছয়ে ২৬ বলে ১৯ করে যান ঘানি।

তৃতীয় সাফল্য আসতে আবার একটু বিরতি। ১৩তম ওভারে আসগর স্ট্যানিকজাইকে সাব্বিরের ক্যাচ বানিয়ে উল্লাসে মাতেন আরিফুল হক। আফগান অধিনায়ক করে যান ৩ ছক্কায় ১৭ বলে ২৭ রান।

Reneta

দুই বল পর মোহাম্মদ নবিকে (৩) সাজঘরে পাঠিয়ে নিজের দ্বিতীয় সাফল্য আনেন আবু জায়েদ।

নাজিবুল্লাহ জাদরানকে (১৫) সাজঘরে পাঠিয়ে এরপরই দারুণ এক অর্জনে নাম লেখান সাকিব আল হাসান। ৫০০ উইকেট আর ১০ হাজার রানের এলিট ক্লাবে ঢুকে যান তৃতীয় ক্রিকেটার হিসেবে। সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের শহিদ আফ্রিদির পর এই অর্জনের ক্লাবে তৃতীয় সদস্য হলেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।

সাত বোলার ব্যবহারের দিনে দারুণ করেছেন সাকিব। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় অধিনায়কের সংগ্রহ এক উইকেট। আবু জায়েদ সমান ওভারে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন। আরিফুল হক এক ওভারে ১৩ রানে পেয়েছেন এক উইকেট। আর ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট গেছে নাজমুল অপুর ঝুলিতে।

আফগানিস্তান ভারতের দেরাদুনকে হোম ভেন্যু বানিয়েছে। গত রোববার সিরিজের প্রথম টি-টুয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে দেরাদুনের। যে ম্যাচে ৪৫ রানে জেতে আফগানরা। পরের ম্যাচে ৬ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজ ঘরে তোলে স্ট্যানিকজাইয়ের দল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT