চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোল্ডার-চেসের ব্যাটে উইন্ডিজের রক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম টেস্টে উড়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও প্রথম ইনিংসে বিপাকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৮২ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর জ্যাসন হোল্ডার (৫২) এবং রোস্টন চেসের (৯৮*) শতাধিক রানের জুটিতে প্রথম দিন শেষে দলটির সংগ্রহ ৭ উইকেটে ২৯৫।

হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে আগে ব্যাট করতে নামে। তাদের ভিত নাড়িয়ে দেন কুলদ্বীপ যাদব এবং উমেশ যাদব। দুজন তিনটি করে উইকেট নিয়েছেন।

ভারত প্রথম সাফল্য পায় ১২তম ওভারে। পাওয়েলকে (২২) ফেরান অশ্বিন। অশ্বিন এরপরে আর উইকেট না পেলেও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ২৪.২ ওভারে খরচ করেন ৪৯। এরপর দৃশ্যপটে আসেন দুই যাদব। তাদের বোলিং তোপে ১১৩ রান তুলতে পাঁচ উইকেট পড়ে যায় অতিথিদের।

এরপর ডওরিচকে নিয়ে ষষ্ট উইকেটে ৬৯ রান যোগ করেন চেস। পরের উইকেটে হোল্ডারকে নিয়ে যোগ করেন আরও ১০৪ রান। চেস ১৭৪ বল খেলে সাতটি চার একটি ছয়ে ৯৮ রানে অপরাজিত আছেন। হোল্ডার অর্ধশতকের পরপরই বিদায় নেন। ৯২ বলে ছয় চারে ৫২ রান করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT