বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতেও বড় সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ এড়াতে স্বাগতিকদের করতে হবে ১৫৬ রান। মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করে অ্যালিসা হিলি দারুণ শুরু এনে দেন। শেষে তাহলিয়া ম্যাকগ্রাথের ক্যামিওতে দেড়শ পেরিয়ে যায় অজি দলটি।
২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে সফরকারী মেয়েরা, অজি অধিনায়ক হিলি ২৯ বলে ৪৫ রান করেন। ম্যাকগ্রাথ ২৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। গ্রেস হ্যারিস ১১ বলে ১৯ রান করেন।
টাইগ্রেস বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৪ ওভারে ৩১ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। শরিফা খাতুন ও রাবেয়া খান নেন একটি করে উইকেট। পুরো সিরিজজুড়ে বাজে পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন সোবহানা মোস্তারি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টি-টুয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় স্বাগতিক দল। বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই মুর্শিদা খাতুনের উইকেট হারিয়েছে বাংলাদেশ।








