চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোপ-ক্যাম্পবেলের রেকর্ড তছনছ করা জুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০৫, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সেরা খেলোয়াড়রা আইপিএল নিয়ে ব্যস্ত। তাই অনেকটা অনভিজ্ঞ এক দল নিয়েই বাংলাদেশ, আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রথম ম্যাচেই শাই হোপ ও জন ক্যাম্পবেল দেখিয়ে দিলেন ক্যারিবীয়দের রিজার্ভ বেঞ্চের শক্তি। রেকর্ড তছনছ করা এক জুটিতে।

ডাবলিনে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে উদ্বোধনী জুটির নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন হোপ-ক্যাম্পবেল। ওয়ানডের যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটাও হতে হতে হয়নি অল্পের জন্য, তারা থেমেছেন ৩৬৫ রান যোগ করে!

একদিনের ক্রিকেটে উদ্বোধনীতে জুটির আগের রেকর্ডটি ছিল ৩০৪ রানের। পাকিস্তানের ইমাম-উল-হক ও ফখর জামান বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৮ সালে সিরিজের চতুর্থ ওয়ানডেতে রেকর্ডটি গড়েছিলেন। জন ক্যাম্পবেল ও শাই হোপ আয়ারল্যান্ডের বিপক্ষে ভেঙে দিলেন সেটিই, নতুন রেকর্ড থামল ৩৬৫ রানে।

Banglabid

কেবল ওপেনিং জুটিই নয়, হোপ-ক্যাম্পবেলের সামনে হাতছানি দিচ্ছিল ওয়ানডের যেকোনো জুটিতে সর্বোচ্চর রেকর্ডটিও। যেকোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজেরই। ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের ৩৭২ রানের, দ্বিতীয় উইকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যানবেরায় গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে রেকর্ডটি গড়েছেন দুই ক্যারিবীয়ান।

ওই ম্যাচে গেইল ১৪৭ বলে ২১৫ রান করে আউট হন, স্যামুয়েলস অপরাজিত থাকেন ১৩৩ রানে। উইন্ডিজ তোলে ২ উইকেটে ৩৭২ রান, ২ বল খেলে ডোয়াইন স্মিথ রানের খাতা না খুলে সাজঘরে ফিরলে ঝড় তোলেন গেইলরা। জিম্বাবুয়ে পরে ২৮৯ রান তুলে বৃষ্টি আইনে ম্যাচ হারে ৭৩ রানে।

একটু বুঝেশুনে খেললে ডাবল সেঞ্চুরিও পেতে পারতেন হোপ ও ক্যাম্পবেল। তাতেও হতে পারতো অনন্য আরেক কীর্তি। ওয়ানডে ক্রিকেট ৮টি ডাবল সেঞ্চুরি দেখলেও দুই ওপেনারের ডাবল দেখেনি এখন পর্যন্ত। শুরুতে সেটা হতে দিলেন না ক্যাম্পবেল। পরে হাতছাড়া করে ফিরেছেন হোপও।

Reneta

১৩৭ বলে ১৭৯ রানে ব্যারি ম্যাক্কার্থির বলে উইলিয়াম পোর্টারফিল্ডের হাতে ক্যাচ দিয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড ছুঁড়ে এসেছেন ক্যাম্পবেল। ফেরার আগে ৬ ছক্কা ও ১৫ চারে ইনিংস সাজিয়েছেন।

ক্যাম্পবেল ফেরার পর উইকেটে থাকতে চাননি হোপও! উদ্বোধনী সঙ্গীর আউট হওয়ার তিন বল পর টাকারকে ক্যাচ দিয়ে ম্যাক্কার্থিকে উইকেট দিয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ফেরার আগে ১৫২ বলে ২ ছয় ও ২২ চারের সাহায্যে করেছেন ১৭০ রান!

তাতে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ৩৮১ রান পর্যন্ত যেতে পেরেছে উইন্ডিজ। যা ক্যারিবীয়দের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার

পরবর্তী

ময়মনসিংহ সিটি নির্বাচন: ৬০ শতাংশ ভোট, কোনো কেন্দ্র বন্ধ হয় নাই

পরবর্তী

ময়মনসিংহ সিটি নির্বাচন: ৬০ শতাংশ ভোট, কোনো কেন্দ্র বন্ধ হয় নাই

সংরক্ষিত নারী আসন-মনোনয়নপত্র

ঈদের পর মির্জা ফখরুলের আসনে ভোট

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT