চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হোয়াইট ওয়াশের আগে সিরিজ চাই’

আদিল আহমেদ আদিল আহমেদ
৭:০৬ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টানা চতুর্থ সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই কাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের টাইাগাররা। রেকর্ড কিংবা রেটিং পয়েন্ট নিয়ে আপাতত চিন্তা নেই তামিমদের।

পাকিস্তান, সাউথ আফ্রিকা আর ভারতের পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় জয় পাওয়ায় বেশ ফুরফুরে মেজাজে টাইাগাররা। আর তাই ঐচ্ছিক অনুশীলনে দেখা যায়নি মুশফিক মাশরাফিদের।

তবে শেষ দুই ম্যাচে জয় পেতে অবশ্যই সেরাটা নিতে হবে দলের সবাইকে। আপাতত হোয়াইট ওয়াশ নয়, সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য টাইগারদের।

টাইগার ওপেনার তামিম ইকবাল বলেন ‘আমাদের চিন্তা ছিলো প্রসেসগুলোতে ঠিক থাকা, ভাবনায় সঠিক থাকা। সব সময় আমরা খুবই সিরিয়াস ছিলাম। বাকি দুই ম্যাচেও আমরা তাই থাকবো। পরের দুই ম্যাচে এতো সহজে আমরা নাও জিততে পারি। তাই আমাদের কাজ হবে প্রসেসগুলো ঠিক রাখা।’

সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে দ্বিতীয় ওয়ানডের আগের রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান। তার স্থলাভিসিক্ত হচ্ছেন ১৮ সদস্যের দলে থাকা এনামুল হক বিজয়। পরিবর্তন আসতে পারে ওপেনিং জুটিতেও, লিটনের বদলে তামিমকে সঙ্গ দিতে পারেন ইমরুল কায়েস। আর অভিষেকের অপেক্ষায় থাকতে হতে পারে কামরুল ইসলাম রাব্বিকে।

সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের। তবে কাজটা খুব কঠিন হলেও নিজেদের সেরাটা দেয়ার কথা জানিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার ম্যালকম ওয়ালার।

Reneta

তিনি বলেন, সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে আমাদের জয় প্রয়োজন,আমরা জয়ের জন্য নিজেদের সেরা খেলাটাই খেলব।

দ্বিতীয় ওয়ানডে জয়টা সহজ হোক আর কঠিন সাকিবকে মিস করবেন টাইগারভক্তরা। আর এতে হয়তো কিছুটা স্বস্তি পেতে পারেন জিম্বাবুইয়ানরা। মিরপুর হোম অব ক্রিকেটে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমানের সঙ্গে মানুষের পাল্লা (ভিডিওসহ)

পরবর্তী

সংসদে দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ

পরবর্তী

সংসদে দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ

রাকিব-রাজন হত্যার বিচার ত্বরান্বিত করে সোশ্যাল মিডিয়া

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT