আন্তর্জাতিক

হেলিকপ্টারে হঠাৎ পেঁচা

পেঁচা হেলিকপ্টারের ভিতরে বসে, অদ্ভুত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টারের ভিতরে পেঁচা বসে আছে, যা অদ্ভুত ও আকর্ষণীয় দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফ্রেসনো এবং মাদেরা দুই কাউন্টি। আগুন নেভাতে হেলিকপ্টার দিয়ে পানি দেওয়ার সময় হঠাৎ একটি পেঁচা উড়ে এসে বসলো পাইলটের জানালার পাশেই।

স্কাই এভিয়েশনের পাইলট ড্যান আলপিনার জানিয়েছেন, আগুনের তীব্রতার থেকে বাঁচতেই পেঁচাটি হেলিকপ্টারে উড়ে এসে খুব শান্ত ভাবেই বসে ছিল। ফেসবুকে একটি ছবিও পোস্ট করা হয় পেঁচাটির।

ড্যান কিছুটা উদ্বেগ নিয়ে জানালেন, প্রথমে পেঁচাটি ককপিটের চারপাশে উড়তে শুরু করে, এরপর যখন পানি দেওয়া শুরু করা হয় তখনই হেলিকপ্টারের জানালায় এসে বসে। কিছুক্ষণ চুপ হয়ে আমার পাশেই বসে ছিল। বিষয়টি আমার জীবনে অব্যক্ত এবং যাদুকরী অলৌকিক ঘটনা।

পেঁচাটি যেভাবে এসেছিল আবার ওভাবেই চলে যায়। তবে আমি আশা করি পেঁচাটি নিরাপদস্থলে যেতে পৌঁছাতে পেরেছে।

ড্যানের এই ছবিটি রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ড্যান আরও জানিয়েছেন, যদি আমি ছবি তুলে না রাখতাম তাহলে হয়ত কেউ বিশ্বাসই করতে পারতো না এমন একটা ঘটনা ঘটেছে।

পেঁচাটি হয়ত কোনো আশীর্বাদের বার্তা নিয়েই এসেছে, আমি আশা করি সে নিরাপদে আছে।

শনিবার পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় মাদেরা এবং ফ্রেসনো কাউন্টিতে ৫৪১ বর্গমাইলেরও বেশি দাবানলে ঝলসে গেছে। এই আগুনে ২৩ জন আহত হয়েছেন এবং ৯০০’র মতো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়:দাবানল পেঁচা হেলিকপ্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…