ভারতে পুনের এক কৃষক তার নবজাতক নাতনিকে মাতৃগৃহ থেকে তার বাড়ি বালেওয়াড়িতে আনতে ভাড়া করেছেন হেলিকপ্টার।
এনডিটিভি জানায়, নাতনির জন্মে আনন্দিত হয়ে মঙ্গলবার হেলিকাপ্টারটি ভাড়া করেছেন পুনের বালেওয়াড়ি এলাকার বাসিন্দা অজিত পান্ডুরং।
এ বিষয়ে অজিত পান্ডুরং বলেন, তিনি পরিবারের নতুন সদস্য তার নাতনি কৃশিকাকে একটি দুর্দান্ত স্বাগত জানাতে চেয়েছেন। আর তাই মাতৃগৃহ শেওয়াল ওয়াড়িতে থেকে শিশু ও তার মাকে বাড়িতে আনার সময় হলে একটি হেলিকপ্টার ভাড়া করেছেন।








