চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৩:৫৫ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার সকাল ১১টায় মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া ওইদিন জাতিসংঘ মহাসচিব বরাবর স্বারকলিপিও প্রদান করবে তারা।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী শাখা আয়োজিত রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে এমন ঘোষণা দেন দলের মহানগর শাখার আমির নুর হোসেন কাসেমী।

গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে সরকার ও জনগণকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নুর হোসেন কাসেমী বলেন: ‘মাননীয় প্রধানমন্ত্রী, আরকানের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করুন। এই যুদ্ধে দেশের সর্বস্তরের জনগণকে আপনি পাশে পাবেন।’

হেফাজতের ঢাকা মহানগর শাখার নেতা মাওনালা নাসিরুদ্দিন খান বলেন: ‘রোহিঙ্গারা আমাদের মুহাজির। মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মেহমান হিসেবে আমরা তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে চাই।’

এসময় হেফাযতে ইসলামের যুগ্ম-মহাসচিব আহমদ আলী কাসেমী বলেন, জাতিসংঘ মিয়ানমারকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। তাই বাংলাদেশকে এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

উলামা-মাশায়েখ, ইসলামি আন্দোলন, ইসলামি যুব সংঘসহ বেশকিছু ইসলামি দল সমাবেশে অংশ নেয়। সমাবেশ শেষে তারা বায়তুল মোকাররম এলাকায় মিছিল করে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত প্রায় ৫শ মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গাহেফাজত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরি

পরবর্তী

নর্থ কোরিয়া ইস্যুতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

পরবর্তী
নর্থ কোরিয়া থেকে রকেটের উৎক্ষেপণের মানচিত্র দেখাচ্ছে টেলিভিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়া ইস্যুতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

রোহিঙ্গা সংকট।

মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপে ইইউ পার্লামেন্টের আহ্বান

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT