চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেফাজত ইসলামকে ‘জঙ্গী সংগঠন’ ঘোষণার দাবিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতিবাদী পোস্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হেফাজতে ইসলাম বাংলাদেশকে জঙ্গী সংগঠন ঘোষণার দাবি জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন এর নিকট স্মারকলিপি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত মুক্তিযুদ্ধের চেতনার ছয়টি সংগঠন।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, ইউএসএ কমিটি ফর সেকুলার এন্ড ডেমোক্রেটিক বাংলাদেশ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা, সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেনস ১৯৭১ যুক্তরাষ্ট্র সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি পাঠানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নেতৃবৃন্দ যদিও এই সংগঠনকে একটি ধর্মীয় সংগঠন দাবি করে, কিন্তু তাদের সকল কর্মকাণ্ড জঙ্গী সংগঠন তালেবান এবং আইসিস-এর মত। হেফাজতে ইসলাম বাংলাদেশ ধর্মের নাম করে তাদের জঙ্গী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে আসছে।

Banglabid

স্মারকলিপিতে আরও বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশব্যাপী নারী বিরোধী, সংখ্যালঘু বিরোধী এবং স্বাধীনতাবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র বানানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশব্যাপী বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় এবং তারও কিছুদিন পূর্বে সিলেটের সুনামগঞ্জের শাল্লা পাড়ায় সংখ্যালঘুদের উপরে সন্ত্রাসী হামলার বিস্তারিতও এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

মুক্তিযুদ্ধের চেতনার সংগঠনগুলোর পক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন-এর কাছে জানানো হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ মৌলবাদী সংগঠনটিকে যদি জঙ্গী সংগঠন ঘোষণা দিয়ে দ্রুত নিষিদ্ধ করার চেষ্টা না করা হয়, তাহলে এই সংগঠনটি ধর্মের আড়ালে আরও ভয়াবহ হয়ে উঠে শুধু বাংলাদেশের জন্য নয়, বরং দক্ষিণ-পূর্ব এশিয়া সহ যুক্তরাষ্ট্রের জন্যও বিপদজনক হয়ে উঠবে।

ছয়টি সংগঠনের পক্ষে স্মারকলিপিটি পাঠান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ নুরুন নবী।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রহেফাজত ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাস্থ্যবিধি মেনে ১৩ এপ্রিল পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা

পরবর্তী

নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে ভ্যাকসিন প্রদান কর্মসূচি

পরবর্তী
নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে করোনাভাইরাস ভ্যাকসিন কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে ভ্যাকসিন প্রদান কর্মসূচি

বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

'জলবাযু পরিবর্তনের বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে বিপর্যয়'

সর্বশেষ

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT