বাংলাদেশ

হেফাজতের বিক্ষোভে ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চায় আসক

আদালতের লোগো, যেখানে scales of justice ও বই দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতের লোগো, যেখানে scales of justice ও একটি বই দেখা যাচ্ছে, যা আইনি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি হেফাজতে ইসলামের বিক্ষোভ ও হরতালে সংবাদ সংগ্রহে নিয়োজিত থাকা সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আজ মঙ্গলবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামালের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচীর তথ্য সংগ্রহ করতে গিয়ে কত কয়েকদিন ধরে সাংবাদিকরা নানা হামলা ও হয়রানির শিকার হয়েছেন যা অত্যন্ত অনভিপ্রেত ও নিন্দনীয়।

এ ধরণের হামলা স্বাধীনভাবে পেশাগত দায়িত্বপালনের ক্ষেত্রে একটি বড় অন্তরায় বলে আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে।

সাংবাদিকদের ওপর এমন হামলা অত্যন্ত দুঃখজনক। পেশাগত দায়িত্ব পালন সাংবাদিকদের ওপর হামলার ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছে।

বিষয়:আসক সংবাদকর্মী হেফাজত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…