চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেফাজতি তাণ্ডব: জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ন ১৫, মে ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতকানিয়া থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আব্দুল্লাহ আল মাসুম জানান।

তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারিতে তিন দিন ধরে যে তাণ্ডব হয়েছে সেখানে শাহজাহান চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গেছে।”

মার্চে স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় বিক্ষোভের সময় হাটহাজারিতে ব্যাপক তাণ্ডব চালায় কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কর্মীরা।

তাণ্ডবের প্রথম দিন ২৬ মার্চ হাটহাজারি থানায় আক্রমণ করে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা ভূমি অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে সেদিন চারজন নিহত হন।

সে সময় সড়কে দেয়াল তুলে ২৬ থেকে ২৮ মার্চ তিন দিন চট্টগ্রামের সাথে খাগড়াছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে হেফাজতকর্মীরা। ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জেও সে সময় সংঘাত-সহিংসতা হয়।

Reneta

এর মধ্যে পুলিশ বাদী হয়ে চারটি মামলা করে। আর ভূমি অফিসে হামলা এবং ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা হয়।

এসব মামলায় কারো নাম উল্লেখ না করে কয়েক হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

সংঘর্ষের ঘটনার প্রায় এক মাস পর গত ২২ এপ্রিল হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও বিএনপি নেতা মীর হেলালকে আসামি করে আলাদা তিনটি মামলা করা হয়।

নাশকতা-সহিংসতার এসব ঘটনায় হেফাজত ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির শাহজাহান চৌধুরী দলটির কেন্দ্রীয় শুরা সদস্য। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি ছিলেন তিনি।

বিভিন্ন সময়ে নাশকতা-সহিংসতার প্রায় ২০টি মামলা রয়েছে এই জামায়াত নেতার বিরুদ্ধে। এর আগে ২০১৮ সালে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনে ‘উসকানি’ দেওয়ার অভিযোগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: হেফাজতের তাণ্ডব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT