ক্রিকেট

‘হৃদয়-তামিমের আগমন, শুভেচ্ছা স্বাগতম’

হৃদয়-তামিমের শুভেচ্ছা স্বাগত, বাংলাদেশ ক্রিকেটাররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার হৃদয় ও তামিমের শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা বিনিময় ও হাসিমুখে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপজয়ী দলের দুই ক্রিকেটার তৌহিদ হৃদয় ও তানজিদ হোসেন তামিমকে বীরের মর্যাদায় বরণ করে নিয়েছে বগুড়াবাসী। দ্রুতই এ দুজনের জন্য গণসংবর্ধনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে শহরটির ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মাইক্রোবাসে করে বগুড়ায় পৌঁছান হৃদয় ও তামিম। শহরের বনানী পর্যটন মোটেলের সামনে তাদের জন্য ফুলের মালা হাতে অপেক্ষায় ছিলেন ক্রীড়াবিদ থেকে শুরু করে সংগঠক এবং সর্বস্তরের মানুষ।

শহরে পৌঁছাতেই বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বগুড়াবাসী। নিজ শহরের মানুষের এমন অভ্যর্থনায় উল্লসিত তামিম, ‘সত্যিই ভাবিনি আমাদের এভাবে বরণ করে নেয়া হবে। দারুণ আনন্দিত।’

সতীর্থের মতো হৃদয় চাইলেন ভবিষ্যতের জন্য সমর্থন, ‘আমিও ভীষণ খুশি। যেভাবে আমাদের সমর্থন করেছেন, ভবিষ্যতেও আশা করি তা বজায় থাকবে।’

একইদিনে বীরের মর্যাদায় রংপুরে বরণ করা হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে। সৈয়দপুর বিমানবন্দরে নেমে দিনাজপুর-রংপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্রিকেট অনুরাগীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হতে হতে রংপুরে পা রাখেন আকবর। জন্মশহরে পৌঁছে পাবলিক লাইব্রেরী মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়াসংস্থার আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ যুব দলপতি।

বিষয়:২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপতৌহিদ হৃদয়যুব বিশ্বকাপ-২০২০

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…