ক্রিকেট

কেমন হল বাংলাদেশের একাদশ?

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্বকাপ প্রস্তুতির জন্য অনুশীলন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয়। বাংলাদেশের ৭৮তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অভিষেক হল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ ব্যাটারের। সবশেষ সংক্ষিপ্ত ফরম্যাটে অভিষেক হয়েছিল ইবাদত হোসেনের।

অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর এটিই বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি। পুরো বিশ্বআসরে কিপিং করা নুরুল হাসান সোহানকে এবার একাদশেই রাখা হয়নি। তার জায়গায় কিপিংয়ে ফিরেছেন লিটন দাস। জায়গায় হয়নি মেহেদী হাসান মিরাজের। অনেকদিন পর টি-টুয়েন্টি দলে ফেরা শামীম পাটোয়ারিকে রাখা হয়েছে একাদশে।

অভিষেকের অপেক্ষা বেড়েছে বিপিএল মাতিয়ে দলে আসা বাঁহাতি স্পিনার তানভির ইসলামের। ৮ বছর পর জাতীয় দলে ডাক পাওয়ার পর একাদশে আছেন রনি তালুকদার।

অফস্পিনে মিরাজের অভাব পূরণ করা হতে পারে আফিফ হোসেন ও শামীম পাটোয়ারিকে দিয়ে। বাঁহাতি স্পিনে সাকিবের সঙ্গে রয়েছেন নাসুম আহমেদ। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। একাদশে ব্যাটার সাতজন।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শামীম পাটোয়ারি, হাসান মাহমুদ।

বিষয়:টি-টুয়েন্টিতৌহিদ হৃদয়বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…