চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের সেঞ্চুরি জয়ে রাঙাতে দিলেন না ধীমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করার দিনে হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হল তৌহিদ হৃদয়কে। শাইনপুকুরের বিপক্ষে অগ্রণী ব্যাংককে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন দুর্দান্ত ব্যাট করা ধীমান ঘোষ ও সালমান হোসেন।

বৃহস্পতিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ২৬৪ রান তোলে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জবাবে ৫ উইকেট আর ১৯ বল হাতে রেখে জয়ে নোঙর ফেলে অগ্রণী ব্যাংক।

টস হেরে ব্যাট করতে নেমে দ্রুতই সাদমান (০) ও সাব্বিরকে (১০) হারায় শাইনপুকুর। সেখান থেকে উদয় কাউলকে নিয়ে ১৩৪ রানের জুটি গড়েন হৃদয়।

ভারতীয় ব্যাটসম্যান উদয় ৭ চারে ৭৭ রানে ফেরেন। পরে তৌহিদ তারেকের সঙ্গে ৫১ রানের আরেকটি জুটি গড়ে দলের সংগ্রহ আড়াইশ ওপারে নেন হৃদয়। ১৭ বছর বয়সী হৃদয় ১২২ রানে অপরাজিত থাকেন, ১২৫ বলে ৮ চার ও ৩ ছক্কার ইনিংস সাজিয়ে।

অগ্রণী ব্যাংকের হয়ে আব্দুর রাজ্জাক ৩টি, শফিউল ইসলাম নেন ২টি করে উইকেট।

মূর্তিকারিগর

Reneta

জবাব দিতে নেমে শাহরিয়ার নাফীস (৩৫) ও আজমির আহমেদ (৫১) ৮৭ রানের জুটি গড়েন উদ্বোধনীতে। ৩৪ বলে ৬ চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান আজমির। পরের ৩৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি।

শেষদিকের গল্পটা শুধু ধীমান ও সালমানের। ষষ্ঠ উইকেটে দুজনে ১৪৩ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন। ধীমান অপরাজিত থাকেন ৮৫ রানে, ৭৬ বলে ৮ চার ও এক ছক্কার ইনিংস সাজিয়ে। ৬৫ রানে অপরাজিত থাকেন সালমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রিমিয়ার লিগহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে শিশু হত্যা: এখন পর্যন্ত যা জানা গেছে

মে ২০, ২০২৬

পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্ট সিরিজ জয়

মে ২০, ২০২৬
‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

ঈদে চ্যানেল আইয়ে বিশ্বনন্দিত সেই ‘সাবা’

মে ২০, ২০২৬

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

ছিনতাই চাঁদাবাজি মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স ডিএমপি কমিশনার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT