চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের সর্বশ্রেষ্ঠ অনুভূতির নাম বঙ্গবন্ধু, বললেন তারা

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
২:২৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২০
বিনোদন
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন মঙ্গলবার (১৭ মার্চ)। এদিন থেকে শুরু মুজিববর্ষেরও। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ বর্ষ উদযাপন করা হবে।

জন্মশত বর্ষের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হলেও করোনা ভাইরাসজনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে উদযাপন কর্মসূচি সীমিত আকারে হচ্ছে। তবে ভার্চুয়াল জগতে থেমে নেই তাঁকে নিয়ে বাঙালির উচ্ছ্বাস। সমস্ত পেশাজীবী মানুষেরাও বঙ্গবন্ধুকে স্মরণ করছেন বিশেষ এই দিনে। পিছিয়ে নেই থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা। বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে তাঁকে নিয়ে নিজেদের অনুভূতির কথা চ্যানেল আই অনলাইনের কাছে শেয়ার করেছেন দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান থেকে কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ:

কুমার বিশ্বজিৎ, সংগীতশিল্পী
তাঁর অবদানের কথা এক কথায় শেষ করা যাবে না। একটা স্বাধীন দেশ পেয়েছি বঙ্গবন্ধুর জন্য। ৭ মার্চের ভাষণে সমগ্র বাঙালিকে এক করেছিলেন তিনি। আমরা একটা স্বাধীন দেশ, পতাকা পেয়েছি তার জন্যই। বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান। আমাদের অনুপ্রেরণার নাম বঙ্গবন্ধু। তার অবদানের কথা জাতি কোনোদিন ভুলবে না। এমন মহান নেতা জাতির জন্য গর্বের। জাতির জনক বলতেই একটা পরিপূর্ণ মানুষের ছবি চোখের সামনে চলে আসে। খুব গর্ব সহকারে জাতির জনকের নাম উচ্চারিত হয় বুকের ভেতরে।

রিয়াজ আহমেদ, অভিনেতা
এই দেশে আজকে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি। পরবর্তী প্রজন্ম স্বাধীনতার সুফল ভোগ করবে। এসব কিছুর মূলে রয়েছেন সেই সাহসী, সেই বিপ্লবী, সেই মহামানব সেই টুঙ্গিপাড়ার খোকা, আমাদের আজকের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আমার কাছে একটা গর্বিত চেতনার নাম, বিশ্বাসের নাম, মুক্তির নাম। বঙ্গবন্ধু একটা পতাকার নাম। যে পতাকার রঙ লাল-সবুজ। বঙ্গবন্ধু হচ্ছেন হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আমার হৃদয়ের সর্বশ্রেষ্ঠ অনুভূতির নাম বঙ্গবন্ধু।

শাকিব খান, চিত্রনায়ক
জাতির জনক বঙ্গবন্ধু সব দল মতের ঊর্ধ্বে। বাংলাদেশের জন্য তার অবদান অনেক। বাঙালির জন্য অকাতরে কাজ করে গেছেন। তিনি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। জাতির জনককে সবসময় সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত। বঙ্গবন্ধুর তুলনা নেই। জাতির জনকের ভাষণ শুনলে বুকের মধ্যে একটা শিহরণ জাগে। এমন নেতা যুগে যুগে আসে না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলতে বঙ্গবন্ধুকেই বুঝি। আমাদের এফডিসি তিনি প্রতিষ্ঠা করেছেন। জাতির অনেক ঋণ রয়েছে তাঁর কাছে। জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির জনক মানুষের হৃদয়ে ছড়িয়ে থাকবে।

আরিফিন শুভ, অভিনেতা
বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন বঙ্গবন্ধু। সেই স্বপ্নই তাকে অনেকদূর নিয়ে এসেছে। স্বপ্ন দেখেছিলেন বলেই আমরা একটা আলাদা মানচিত্র, পতাকা পেয়েছি। নিজের জন্য ভাবেননি, দেশের কথা, দেশের মানুষের কথা ভেবেছেন। নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে গেছেন। নিজের জীবন বিপন্ন করে মানুষের কথা ভেবেছেন। এমন মহান নেতা আর একটাও নেই। দেশকে ভালোবেসে অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। বঙ্গবন্ধু মানেই আমার কাছে স্বপ্নবাজ একটা মানুষ। বঙ্গবন্ধু মানেই আমার বাংলাদেশ।

বিদ্যা সিনহা মিম,অভিনেত্রী
কোনো বইতে যখন বঙ্গবন্ধুর কোনো ছবি দেখি, আলাদা রকমের একটা অনুভূতি হয়। শ্রদ্ধায় মাথানত হয়ে আসে। এমন ব্যক্তিত্ব আর আসবে না বাংলাদেশে। বঙ্গবন্ধুর ভাষণ শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায়। তার ভাষণ একটা উদ্দীপনা এনে দেয়। বঙ্গবন্ধু সম্পর্কে আমার অনেক আগ্রহ। তার লেখা বইগুলো পড়ার চেষ্টা করি। জাতির জনককে নিয়ে অনেক আর্টিকেল ইতোমধ্যে পড়েছি। দেশের প্রতি জাতির জনকের প্রেম আমাকে ভীষণ মুগ্ধ করে। স্বাধীন দেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। চিরদিন অমর হয়ে থাকবেন এটা বিশ্বাস করি।

ববি,অভিনেত্রী
মাথা তুলে দাঁড়ানোর শক্তির নাম বঙ্গবন্ধু। বাঙালি হিসেবে আমরা পরিচয় দিতে গর্ববোধ করি। তার পেছনে জাতির জনকের অনেক বড় অবদান রয়েছে। তাকে ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ। অন্তরের নিবিড়তম গভীর উচ্চারণ শেখ মুজিবুর রহমান। আমরা অহংকার করতে পারি আমাদের একজন জাতির জনক নিয়ে। বঙ্গবন্ধুর ভাষণ সবসময়ের জন্য অসম্ভব ভালো লাগার, উদ্দীপনার। সারা বিশ্বের কাছে আমাদের তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। এমন মহান নেতা আর আসবে না বাংলার বুকে। জাতির জনক বঙ্গবন্ধুর কাছে বাাঙালি হিসেবে অনেক ঋণ।

Reneta

জিয়াউল ফারুক অপূর্ব,অভিনেতা
বঙ্গবন্ধু নামটিই আমার কাছে সবসময়ই ভীষণ শ্রদ্ধার, ভালোবাসার, পরম মমতার। আমার কাছে সবসময়ই বঙ্গবন্ধু একটি সরলতার নাম। যার চোখের দিকে দৃষ্টি দিলেই বোঝা যায় তিনি কতটা সহজ ছিলেন, সরল ছিলেন। তিনি নেই, এটা সত্যি। কিন্তু এখনো কোথাও বঙ্গবন্ধুর ছবির দিকে চোখ পড়লে, তার চোখের দিকে তাকালে মনে হয় তিনি খুব সহজে কথা বলছেন। বঙ্গবন্ধু তার সারল্যের কারণেই তিনি সবার কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। বিশ্বাস করতেন সবাইকে, মায়া করতেন, ভালোবাসতেন। একজন প্রধানমন্ত্রী হয়েও তিনি সাধারণের কাছে ছিলেন বন্ধুর মতো, বঙ্গবন্ধুর নাম যেন এখানেই সার্থক। বঙ্গবন্ধু, ‘যার জন্ম না হলে হয়তো সৃষ্টি হতো বাংলাদেশ এর’! যার জন্ম না হলে একটি আলাদা ভূখণ্ডে আলাদা স্বাধীন দেশে বাংলা ভাষায় কথা বলার সুযোগ হতো না। বঙ্গবন্ধু আমাদের অহংকার, আমাদের গর্ব। আমরা সৌভাগ্যবান যে দেশ স্বাধীন করার জন্য এমন একজন নিবেদিত, সাহসী বঙ্গবন্ধুকে পেয়েছিল বাংলাদেশ, যার আহ্বানে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল, পেয়েছিল সোনার বাংলাদেশ…। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বঙ্গবন্ধুকে বুকে লালন করে তার স্বপ্ন পূরণ করতে হবে আমাদেরই।

সিয়াম আহমেদ, অভিনেতা
বাঙালির ইমেজ বলতেই আমি বঙ্গবন্ধুকেই বুঝি। বঙ্গবন্ধু মানেই একটা বাংলাদেশ। এমন ইমেজ আর কারো মাঝে খুঁজে পাইনি। মানুষের এমন ভালোবাসা জাতির জনক ছাড়া আর কেউ পায়নি। বঙ্গবন্ধু মানেই সাহসী একজন নেতা। কোনো ভয় তাকে দাবিয়ে রাখতে পারেনি। বাংলাদেশের স্থপতি, জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তার ভাষণ আমাদের সম্পদ। জাতির জনকের বজ্রকণ্ঠে বলা সব কথা আমাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। ইতিহাসের সোনার অক্ষরে জাতির জনকের নাম আজীবন জ্বলজ্বল করে জ্বলবে।

শবনম ফারিয়া,অভিনেত্রী
আমাদের স্বাধীনতা দেয়ার জন্য যে স্যাক্রিফাইস করেছেন, এটা কতজন মানুষ করেন। আমাদের একটা ভালো জীবন দেয়ার জন্য সংগ্রাম করেছেন। বাংলাদেশ যতদিন থাকবে জাতির জনকের নাম, আত্মত্যাগ ততদিন থাকবে। আমার কাছে যেটা মনে হয়, আমাদের পরবর্তী প্রজন্ম ও টিনএজারদের বঙ্গবন্ধু সম্পর্কে আরো জানানো উচিত। আমরা আমাদের বাবা-মায়ের কাছ থেকে শুনেছি। আমার বাবা ৭ মার্চের ভাষণে উপস্থিত ছিলেন। অনেক কিছু জানি জাতির জনক সম্পর্কে। বঙ্গবন্ধু শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন সর্বজনীন নেতা। সবকিছুর ঊর্ধ্বে একজন বঙ্গবন্ধু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বআরিফিন শুভকুমার বিশ্বজিৎববিমিমরিয়াজ আহমেদলিড বিনোদনশবনম ফারিয়াশাকিব খানসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT