চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদরোগে আক্রান্ত হয়ে ডাচ কোচ আইসিইউতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নেদারল্যান্ডের প্রধান কোচ এবং অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক রায়ান ক্যাম্পবেল শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সাবেক অজি ক্রিকেটার শনিবার সাপ্তাহিক ছুটিতে বাচ্চাদের সাথে মাঠে খেলছিলেন। এসময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ৫০ বর্ষী অজি। এরপর মঙ্গলবার সকালে এডব্লিউএসটি ৬ পিআর-এ রিপোর্ট করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কোমায় চলে যান।

ক্যাম্পবেল ২০০২ সালে অ্যাডাম গিলক্রিস্টের বদলি হিসেবে নেমে অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলেছেন। এছাড়াও ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ৯৮ ম্যাচে ৩৬.৩১ গড়ে ৬ হাজার ৯ রান করেছিলেন এই অজি।

২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের হয়ে প্রতিনিধিত্ব করার পর ক্রিকেটকে বিদায় জানিয়ে ২০১৭ সালে নেদারল্যান্ডস ক্রিকেট দলের কোচের ভূমিকায় আসেন।

অস্ট্রেলিয়ান ক্রিকেটের সিইও ক্রিস্টিনা ম্যাথিউস ক্যাম্পবেলের পরিবারকে সমবেদনা জানিয়ে পরিবারকে সমর্থন দিয়েছেন।

‘হার্ট অ্যাটাকের পরে রায়ানের মেডিকেল ইমার্জেন্সির কথা শুনে হতবাক অজি ক্রিকেট। সকল অস্ট্রেলিয়া ক্রিকেট স্টাফ, খেলোয়াড় এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে,রায়ান ও তার স্ত্রী লিওন্টিনা এবং পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আমরা জানি তিনি সবচেয়ে ভালো যত্নে আছেন। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে ফিরবে।’

Reneta

এর আগে গত মাসের ৪ মার্চ একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দুই অজি কিংবদন্তি রডলি মার্শ ও শেন ওয়ার্ন।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াক্যাম্পবেলনেদারল্যান্ডম্যাথিউসলিড স্পোর্টসশেন ওয়ার্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT