হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় কমেডিয়ান-অভিনেতা সুনীল গ্রোভার।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি অভিনেতার হার্টে সার্জারি হয়েছে। এজন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে বর্তমানে তার অবস্থা ভালো এবং ধীরে ধীরে তিনি সেরে উঠছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালীন সময়ে বুকে ব্যথা অনুভব করেন সুনীল গ্রোভার। সঙ্গে সঙ্গে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তার হৃদযন্ত্রের অপারেশনের সিদ্ধান্ত নেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সুনীল গ্রোভারের অসুস্থতার খবর প্রকাশের পর থেকে তার জন্য শুভ কামনা জানাতে শুরু করেছেন ভক্তরা।
টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি ‘গজনি’, ‘দেব ডি’, ‘কফি উইথ ডি’, ‘ভারত’ সিনেমা সহ বেশ কিছু ওয়েব সিরিজের অভিনয় করেছেন সুনীল গ্রোভার। সর্বশেষ তাকে দেখা গিয়েছে ‘সানফ্লাওয়ার’ ওয়েব সিরিজে









