চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃত গৌরব ফিরিয়ে আনতে ঐতিহ্যের খাদি উৎসব

তানভীর আশিক তানভীর আশিক
৮:২২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদি সূতা, হস্তশিল্পের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) ৩ ও ৪ নভেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই দিনের খাদি উৎসবের আয়োজন করেছে। ‘এফডিসিবি প্রেজেন্টস ট্রেসেমি নিবেদিত খাদি দ্য ফিউচার ফেব্রিক শো’ নামের আয়োজনটি এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে এফডিসিবির সভাপতি মাহিন খাঁন বলেন, ‘খাদি উৎসবের উদ্দেশ্য হচ্ছে আমাদের কারুশিল্পের টেকসই উন্নয়ন এবং খাদির হৃত গৌরব ও দেশীয় ঐতিহ্য ফিরিয়ে আনা।  এর সাথে জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি ও দেশপ্রেমের অনুভূতি। আমরা চাই, খাদির উৎপাদনে বৃদ্ধি, পাশাপাশি আধুনিক বিপণন ও বহির্বিশ্বের সংযোগ স্থাপিত হোক।’

বাংলাদেশি নারী সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছেন, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ
এফডিসিবি’র সভাপতি মাহিন খাঁন

সম্মেলনে জানানো হয়, এই উৎসবে ১৯ জন বাংলাদেশি এবং ৭ জন বিদেশি ফ্যাশন ডিজাইনার অংশ নেবেন। বাংলাদেশি ডিজাইনাররা হলেন: মাহিন খাঁন, কুহু, এমদাদ হক, চন্দনা দেওয়ান, শৈবাল সাহা, বিপ্লব সাহা, লিপি খন্দকার, মারিয়া ইসলাম, ফারাহ আনজুম বারী, শাহরুক আমিন, নওশিন খায়ের, তেনজিং চাকমা, আফসানা ফৈরদৌসি, রাকা, ফাইজা আহম্মেদ, রিমা, সারা করিম, ফারা দিবা এবং রুপু শামস্।

সংবাদ সম্মেলনে উপস্থিত ফ্যাশন ডিজাইনাররা

বিদেশি ডিজাইনাররা হলেন: রসনা শ্রেষ্ঠ (নেপাল), জ্যাকলিন ফং (মালয়েশিয়া), নীলান হারাসগামা (শ্রীলঙ্কা), চিমমি চদেন (ভুটান), সুকীজিত দাংচাই (থাইল্যান্ড), হিমাংশু শনি (ভারত) এবং সৌমিত্র মণ্ডল (ভারত)।

উৎসবের পর এফডিসিবির আয়োজনে ১০ ও ১১ নভেম্বর গুলশানের গার্ডেনিয়া কনভেনশন সেন্টারে চলবে খাদি পণ্যের উন্মুক্ত প্রদর্শনী। এতে খাদি পণ্য বিক্রয়ও করা হবে।

সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Reneta

‘এফডিসিবি প্রেজেন্টস ট্রেসেমি নিবেদিত খাদি দ্য ফিউচার ফেব্রিক শো’ আয়োজনের সহায়তায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেঙ্গল গ্রুপ, আইপিএবি ও সেনোরা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐতিহ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT