চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃত্বিকের প্রতিবেশী হতে সানায়ার খরচ ১৫ কোটি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২১
বিনোদন
A A

বলিউড তারকাদের বিলাসবহুল ফ্ল্যাট কেনা এখন আর নতুন কোন সংবাদ নয়। তবে এবার ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সানায়া মালহোত্রার আকাশছোঁয়া দামের ফ্ল্যাট কেনায় নেটিজেনদের চোখ যেন কপালে উঠলো।

মায়ানগরী মুম্বাইয়ের জুহু বিচের কাছে ভার্সোবা লিংক রোডের ‘বেভিউ’ বিল্ডিংয়ে একটি ফ্ল্যাট কিনেছেন সানায়া। যেখানে বলিউডের নামি দামী অধিকাংশ তারকারই বাস। বিলাসবহুল সেই ফ্ল্যাটটির মূল্য ১৪.৩ কোটি রূপি।

তবে সব থেকে মজার কথা হল একই বিল্ডিংয়ের অন্য দুটি ফ্ল্যাট কিনেছেন অভিনেতা হৃত্বিক রোশান। ১০০ কোটি টাকায় দুটি ফ্ল্যাট কিনেছেন তিনি নিজের এবং পরিবারের জন্য।

রঙ মেখে তাই বলাবলি শুরু হয়েছে যে, সানায়া খুব শিগগির হৃত্বিকের প্রতিবেশী হতে চলেছেন!

জানা গেছে, সানায়ার কেনা নতুন এই ফ্ল্যাটটি আগে ছিল সমীর ভোজওয়ানির। তার থেকেই অ্যাপার্টমেন্ট কিনেছেন সানায়া। গত ১৪ অক্টোবর ৭১.৫ লক্ষ টাকায় বাড়িটির যাবতীয় আইনি কাজ মিটিয়ে নিয়েছেন সানায়া। যদিও এর আগে ২০১৮ সালে মুম্বাইয়ে আরও একটি ফ্ল্যাট কিনেছিলেন সানায়া। সেখানেই ছিল তার অবস্থান।

নতুন বাড়িটি কেনা সম্পর্কে সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সানায়া বলেন যে, একসময় এক কামরার ফ্ল্যাটে থাকতাম। এত বড় ফ্ল্যাট কেনার মূল উদ্দেশ্যই হল, আমি চাইছিলাম দিল্লি থেকে আমার পরিবার যখন ইচ্ছে এসে আমার সঙ্গে স্বাচ্ছন্দ্যে থাকুক। প্রথমে টাকার কথা ভেবে আমি এতোটা নিশ্চিত ছিলাম না। কিন্তু আমার বাবা বললেন, ভাড়া বাড়িতে টাকা দেওয়ার থেকে নিজের বাড়ির জন্য বিনিয়োগ করাই ভালো।  আর এই সব দিক বিচার করেই মুম্বাইয়ের জুহুতে বাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়ে ফেললাম।

Reneta

অভিনয় জগতে আসার পর থেকেই খ্যাতির চূড়ায় রয়েছে সানায়া মালহোত্রা। উপহার হিসেবে দর্শকদের দিয়েছেন একের পর এক ভালো সিনেমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্ল্যাটবলিউডসানায়া মালহোত্রাহৃত্বিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন হাজি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

জুন ৬, ২০২৬

সমালোচনার মুখে পানির বোতল নিয়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

জুন ৬, ২০২৬

বাজেটে বাড়তে পারে বড় গাড়ির কর, পরিবর্তন আসছে ইভির শুল্কনীতিতে

জুন ৬, ২০২৬

ভালুকায় খেজুর চাষের সাফল্যের পর এবার রস-গুড় উৎপাদনের উদ্যোগ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT