বিনোদন

হৃতিকের ‘কাবিল’ এবার হলিউডে

‘কাবিল’ ছবির দৃশ্য

‘কাবিল’ ছবির দৃশ্য

সাধারণত হলিউডের ছবি রিমেক করার কথা শোনা যায় বলিউডে। কিন্তু এবার উল্টোটি হচ্ছে। কারণ, হৃতিক রোশনের ‘কাবিল’ ছবিটি এবার হলিউডে রিমেক করবে টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স।

পরিচালক সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, ইতিমধ্যেই ছবির স্বত্ব কেনার জন্য হৃতিক রোশনের সঙ্গে টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স যোগাযোগ করেছে। ফক্স ইন্টারন্যাশনাল প্রোডাকশনসের প্রেসিডেন্ট থমাস জেগাস হৃতিকের সঙ্গে যোগাযোগ করায় ‘কাবিল’ টিমের সবাই খুব বিস্মিত হয়েছেন এবং সম্মানিত বোধ করছেন। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের আলাপ হয়েছে হৃতিকের সঙ্গে। তবে হলিউড রিমেকে হৃতিক থাকছেন কিনা, সেই বিষয়ে এখনো নিশ্চিত করা হয়নি।

এ বছর জানুয়ারিতে শাহরুখ খানের বিগ বাজেট ছবি ‘রইস’-এর সাথে মুক্তি পায় ‘কাবিল’। হৃতিকের অসাধারণ অভিনয় নৈপুণ্য এবং কাহিনীর ভিন্নতার কারণে ছবিটি হিট হয়েছে। ছবিতে হৃতিকের সঙ্গে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। ছবির প্রযোজনা করেছেন রাকেশ রোশন। মিড-ডে।

বিষয়:ইয়ামি গৌতম কাবিল ছবি রাকেশ রোশন রিমেক হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…