চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃতিকের অভিযোগে পুলিশের নজরদারিতে কঙ্গনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৬
বিনোদন
A A

হৃতিক রোশন এবং কঙ্গনা রানাউতের সম্পর্ক শেষ হয়ে গেছে অনেক আগেই। কিন্তু একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়িটা জারি রয়েছে এখনও।

হৃতিকের করা মামলায় এবার মুম্বাই পুলিশ ডেকেছে কঙ্গনা এবং তার বড় বোন রঙ্গোলিকে।

আইনী লড়াইয়ে এবার কঙ্গনা আর তার বড়বোন রঙ্গোলির বয়ান রেকর্ড করার পালা। তাই সদ্য জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী আর তার বড়বোনকে ডেকে পাঠালো মুম্বাই পুলিশ।

পুরোটাই হৃতিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে। যদিও অভিযোগ কয়েক জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে।

আগেই তারা একে অপরকে আইনী নোটিস পাঠিয়েছিলেন। এমনকি কঙ্গনার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন হৃতিক। তখন হৃতিকের বিরুদ্ধেও পাল্টা তোপ দাগতে ছাড়েননি কঙ্গনাও।

কিন্তু হৃতিক হঠাৎ এমনকি অভিযোগ দায়ের করলেন, যার জেরে অভিনেত্রী ও তার বড়বোনকে ডেকে পাঠানো হলো?

পুলিশ জানাচ্ছে, সম্প্রতি হৃতিক বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানায় বেশ কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

হৃতিকের অভিযোগ, তার নামে ভুয়া ইমেল অ্যাকাউন্ট খুলে কে বা কারা তার ভক্তদের সঙ্গে ইমেল চালাচালি করেছে। 

তার দাবি, যখন তাদের মধ্যে আইনী-যুদ্ধ শুরু হয়, তখন কঙ্গনার মুখ থেকেই প্রথম ওই মেইল আইডির বিষয়ে জানতে পারেন তিনি।

কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানিয়েছেন, পুলিশের সাইবার অপরাধ শাখা কঙ্গনা এবং রঙ্গোলিকে ডেকে পাঠিয়েছে। এক সপ্তাহের মধ্যে তাদের বয়ান রেকর্ড করার জন্য থানায় হাজিরা দিতেও বলা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার মক্কেল এবং তার বড়বোনকে যে সমন পাঠানো হয়েছে, তা বেআইনি। কারণ, পুলিশ কখনও এ ভাবে মেয়েদের থানায় ডেকে বয়ান নিতে পারে না। তা আইন বিরুদ্ধ। আর কঙ্গনা তো নিজেই পুলিশের সঙ্গে সহযোগিতা করার কথা বলেছেন।

ট্যাগ: কঙ্গনা রানাউতনায়িকাবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুন-ধর্ষণ হলে বিচার চেয়ে মিছিল-সমাবেশ করে কেনো?

পরবর্তী

মিশরেও বন্ধ হলো ফেসবুকের ফ্রি বেসিকস

পরবর্তী

মিশরেও বন্ধ হলো ফেসবুকের ফ্রি বেসিকস

উপকূলীয় এলাকায় আবহাওয়া সর্তকতা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT