চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুয়াওয়ের প্রতিযোগিতায় জিতে চীনে যাচ্ছে বাংলাদেশের ১০ শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি বিশ্বব্যাপী তাদের সবচেয়ে বড় সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতা শুরু করে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে বাংলাদেশের শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তথ্যপ্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী চিন্তার চমক দেখানো মোট ১০ জন মেধাবী শিক্ষার্থীকে চূড়ান্ত করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।

শিক্ষার্থী বাছাই প্রক্রিয়ায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান, সিনিয়র শিক্ষক এবং হুয়াওয়ের বিশেষজ্ঞ দল নিয়ে পৃথক পৃথক জাজ প্যানেল গঠন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে দুই জন করে মোট ১০ জন শিক্ষার্থীকে বাছাই করেন প্যানেল সদস্যরা।

বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে চ’ড়ান্ত হওয়া ১০ জন শিক্ষার্থী হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারাহ সিনথিয়া গোমেজ ও মো. রাকিব রহমান শাওন, ইসলামিক ইনউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে আসিফ নেওয়াজ ও বখতিয়ার হাসান, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে নুজহাত নাওয়ার ও মো. রাকিবুল হাসান, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে আফসানা আফরিন ও মো. আজমাইন ইয়াকিন সৃজন এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে দিবা দাস ও মনিরুল ইসলাম মিশকাত।

বাংলাদেশ থেকে বাছাই করা ১০ জনই চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আগামী সেপ্টেম্বরের ২য় সপ্তাহে চীনের প্রযুক্তি ও সংস্কৃতি সম্পর্কে বিস্তর ধারণা দিতে তাদেরকে দুই সপ্তাহের জন্য চীন ভ্রমণে নিয়ে যাওয়া হবে।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) জেরি ওয়াং বলেন, ‘বাংলাদেশ থেকে যে ১০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে তাদের মেধা দেখে আমি খুবই উল্লসিত।  এ জন্য তাদের শুভেচ্ছা জানাচ্ছি। এ দেশে আইসিটি মেধাবীদের জন্য সিডস ফর দ্য ফিউচারের মতো প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মূলত আইসিটি বিষয়ে দক্ষতা বাড়াতে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরির হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করতে এবং চীনের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা দিতেই এই মেধাবী শিক্ষার্থীদের চীনে নিয়ে যাওয়া হবে, যা তাদেরকে বিশ্বের প্রতিযোগিতামূলক চাকরি বাজারের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে। আমি বিশ্বাস করি, এই মেধাবী শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।’

২০০৮ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বিশ্বের ২৮০টি বিশ্ববিদ্যালয় থেকে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হয়েছে, যাদের মধ্যে দুই হাজার ৭০০ জন শিক্ষার্থীকে চীনের শেনজেন-এ হুয়াওয়ের হেডকোয়ার্টারে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিডস ফর দ্য ফিউচারহুয়াওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান

মে ১৮, ২০২৬
ছবি: সোহাগী জাহান তনু

তনু হত্যার তদন্তে নতুন মোড়: মিলল আরও এক ব্যক্তির ডিএনএ

মে ১৮, ২০২৬

দুপুরের আগেই ঝড়ের শঙ্কা, ১১ জেলায় সতর্কবার্তা

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট

মে ১৮, ২০২৬

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT