চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুয়াওয়ের নির্বাহীর মুক্তির পর দেশে পৌঁছেছে দুই কানাডিয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হুয়াওয়ের নির্বাহী মেং ওয়ানঝুকে মুক্তি দেওয়ার পর চীনে গ্রেপ্তার হওয়া কানাডার দুই নাগরিকও চীনের কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ দেশ কানাডায় পৌঁছেছে।

শনিবার মেং ওয়ানঝুকে কানাডা থেকে মুক্তি দেওয়া হয় এবং এর পরপরই চীনও দুই কানাডিয়ান নাগরিক মাইকেল  স্পেভর ও মাইকেল কভরিগকে ছেড়ে দেয়।

বিবিসি বলছে, দীর্ঘ আলোচনার পর মূলত হুয়াংয়ের শীর্ষ ওই কর্মকর্তাকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর শুক্রবারই তিনি কানাডা ত্যাগ করেছেন। আর দুই কানাডিয়ান নাগরিকও বেইজিং ত্যাগ করেছেন। সাথে আছেন চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ডোমিন বারটন।

প্রতারণার অভিযোগে ২০১৮  সাল থেকে কানাডায় গৃহবন্দি ছিলেন হুয়াওয়ের নির্বাহী মেং ওয়ানঝু। তিনি হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেনফেং এর জ্যেষ্ঠ কন্যা। তাকে বন্দির পরপরই গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে গ্রেপ্তার হন দুই কানাডিয়ান মাইকেল  স্পেভর ও মাইকেল কভরিগ।

সমালোচকদের মতে, চীন মূলত রাজনৈতিক ফায়দা আদায় করে হুয়াওয়ের কর্মকর্তাকে মুক্ত করে আনতেই কানাডার দুই নাগরিককে আটক করেছিলো। তবে তা বেইজিং পুরোপুরি অস্বীকার করে আসছে। ২০১৮ সালে তাদেরকে আটক করা হয়।

দুই নাগরিকের মুক্তির বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তারা সম্পূর্ণ নির্দোষ। তবে এটি আমাদের জন্য ভালো সংবাদ যে, অবশেষে তারা পরিবারের কাছে ফিরে আসছে। তাদের সাথে চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত রয়েছেন।

Reneta

তিনি আরও বলেন, গত এক হাজার দিন তারা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন। তারা কঠোর ধৈর্যশক্তি নিয়ে সেখানে অবস্থান করেছিলেন।

কানাডা থেকে মুক্তি পেয়ে হুয়াংয়ের নির্বাহী চীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে তিনি তার জীবনের অনেক কিছু উলটপালট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন। বন্দী অবস্থায় তার জন্য বিপর্যয়কর সময় ছিলো বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাহুয়াওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপের অঙ্গীকার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় সীমা ৩১ ডিসেম্বর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT