চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন আহমেদ: একজন কেরানি ও তিনটি পাবদা মাছের গল্প

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৮:১৪ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A
বৈশিষ্ট্যযুক্ত পাতা ও পাবদা মাছের গল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ হাওয়া, ধানমণ্ডি। দুপুর বেলা। প্রচণ্ড গরম পড়ছে। হুমায়ূন আহমেদের বাসায় চেক বই নিয়ে একটি ব্যাংকের কেরানি এসেছেন। ঘামে তার সারা গা ভিজে জবুথবু। মাঝে মাঝেই কেরানি লোকটিকে ভিআইপি অ্যাকাউন্ট হোল্ডারদের বাসায় চেক বই নিয়ে যেতে হয়।

দক্ষিণ হাওয়ার দরজা খোলাই ছিল। বেল বাজাতেই গোলগাল, চশমা পরা এক ভদ্রলোক এগিয়ে এলেন। খালি গা, লুঙি পরা ভদ্রলোককে দেখে কেরানি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। কেমন যেনো চেনা চেনা লাগছে। স্যার সাইন করলেন। চেক বই বুঝে নিলেন। এই ফাঁকে কেরানি জিজ্ঞেস করলেন, স্যার কিছু মনে করবেন না। আপনাকে কোথায় যেন দেখেছি মনে হয়? নাটকে অভিনয় করেন? স্যারের ঠোঁটে রহস্যের হাসি। উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলেন, দুপুরে খেয়েছেন? কেরানি তখনো বিহবলতা কাটাতে পারেনি। ঘোরের মধ্যে ‘হ্যাঁ স্যার, খেয়েছি’ বলতে গিয়ে বলে ফেলল, ‘না স্যার। খাইনি।’ ভদ্রলোক বললেন, চলেন। একসাথে খাব।

তিনি ডেকে ঘরের ভেতরে বসালেন। ঠাণ্ডা পানি দিতে বললেন। কেরানি লোকটি ঘোর থেকে বের হতে পারছেন না। কত ভিআইপির বাসায় গেলেন এই জীবনে। কেউ এত আপন ভাবে জিজ্ঞেস করেনি, দুপুরে খেয়েছেন?

‘চলেন, আমিও খাইনি। এক সাথে খাওয়া যাক,’ বলে বাসার ভেতর হাঁটা ধরলেন স্যার। কেরানির মনে হল তিনি ভুল শুনছেন। তাকে চলে যেতে বলেছেন। অথচ তিনি শুনেছেন খেতে ডাকছেন। বেশি গরমে এমন হয়। কান শোনে এক, মাথায় সিগন্যাল দেয় আরেক। কেরানি লোকটি দরজার দিকে হাঁটা ধরবেন, ঠিক তখনই স্যারের স্ত্রী পেছন থেকে ডাক দিলেন। কী হলো, আসুন। আপনার স্যার টেবিলে বসে পড়েছেন।

খাবার টেবিলে গিয়ে আরেক দফা ধাক্কা খেলেন কেরানি। আরে! স্যারের স্ত্রীকেও তো চেনা চেনা মনে হচ্ছে। টিভিতেই দেখেছেন। আজ হচ্ছেটা কী তার? সবাইকে চেনা চেনা লাগে অথচ কাউকেই চিনে উঠতে পারছেন না? ভাবতে ভাবতে হাত ধুয়ে খেতে বসে গেলেন ব্যাংকের কেরানি।

স্যারের স্ত্রীর আচরণে মনে হল তার স্বামীর সঙ্গে যে কেউ একজন খেতে বসবে এটা আগেই জানা ছিলো। হয়তো এই সময় এ বাড়িতে এসে কেউ না খেয়ে যায় না মনে হয়।

Reneta

চাকা চাকা বেগুন ভাজি থেকে ঘিয়ের মৌ মৌ ঘ্রাণ বেরুচ্ছে। সঙ্গে ঢাউস সাইজের পাবদা মাছ। এতবড় পাবদা কেরানি জীবনে দেখেননি। মাঝারি আকারের বোয়াল মাছের মতো।
খাবার টেবিলের এক কোনায় তিনটা বই। একটায় লেখা ‘নির্বাচিত সায়েন্স ফিকশন’। তারপর চশমা পরা স্যারের ছবি। নিচে লেখা হুমায়ূন আহমেদ। কেরানি লোকটা এবার চিনতে পারলেন। তার সামনে বসে বেগুন ভাজি চটকে ভাতের সাথে মাখছেন যিনি, তার নাম হুমায়ূন আহমেদ।

হুমায়ুন আহমেদকে চেনার পর আরও ঘোরের মধ্যে চলে যান কেরানি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। তার প্লেটের পাবদাটা শেষ হতেই চোখ বড় করে তাকালেন তরকারির বাটিতে থাকা পাবদা মাছের দিকে। লাজ শরমের মাথা খেয়ে বলে বসলেন- স্যার আমি আরেকটা মাছ নিই?
স্যার আরেকটা মাছ তুলে দিলেন কেরানির পাতে। কেরানি ঘোরের মধ্যে না থাকলে বুঝতে পারতেন তিনটা পাবদা থেকে তিনি দুটো খেয়ে নিয়েছেন। স্যার আর তার স্ত্রী একটা পাবদা ভাগ করে খাচ্ছেন। হুমায়ূন আহমেদ যে নিজে খাওয়ার চেয়ে অন্যকে খাইয়ে আনন্দ পেতেন।

(গত বছরের ৪ জুলাই মাসে মেহের আফরোজ শাওনের মুখে শোনা ঘটনাটি আমার মত করে লিখেছি।  কিছু ত্রুটি থাকলে মার্জনা করবেন।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হুমায়ূন আহমেদহুমায়ূন মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই ২৭, ২০২৬

নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টে দিল্লি পুলিশের নজরদারি

জুলাই ২৭, ২০২৬

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক, বরাদ্দেও অনিয়মের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT