চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন আহমেদের শেষ সময়ের কিছু অম্লমধুর স্মৃতি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:০০ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৬
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। প্রয়াত এই সাহিত্যিকের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম – সর্বত্র ভক্ত ও গুণগ্রাহীরা এই কথাশিল্পীকে তার মৃত্যুর পরও জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলছেন না। কেউ আবার তার সঙ্গে স্মৃতি রোমন্থনে ব্যস্ত।

এমনই একজন হলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনি খুব কাছ থেকে হুমায়ূন আহমেদের জীবনের শেষ সময়ে তাকে দেখেছেন।

ফেসবুকে হুমায়ূন আহমেদকে স্মরণ করে তার স্মৃতিগুলো তুলে ধরলেন সবার কাছে:

‘আজ হুমায়ূন আহমেদ স্যার এর ৬৮ তম জন্মদিন। যার নামের আগে কোনো বিশেষণ দেয়ার এর প্রয়োজন হয় না। তার সৃষ্টির সঙ্গে পরিচয় দীর্ঘদিনের হলেও ব্যক্তিগত পরিচয় ছিল খুব অল্প দিনের। যখন তিনি চিকিৎসা করতে নিউইয়র্কে যান, তখন থেকেই। এখানে বলে রাখা ভালো, ওই সময় আমি নিউইয়র্কের বাসিন্দা ছিলাম এবং চ্যানেল আই এর সঙ্গে কাজ করতাম। চ্যানেল আই থেকেও বলা হয়েছিল ওনার নিয়মিত খোঁজ খবর রাখার জন্য। স্যার এর যে কোনো প্রয়োজনে এগিয়ে যাবার জন্য।

প্রথমে যে বাসায় তিনি স্থায়ীভাবে উঠেছিলেন ওই বাসাটিও একদিনের মধ্যে আমি ভাড়া নিয়ে দিয়েছিলাম। নিউইয়র্কের বাঙালী রিয়েল এস্টেট ব্রোকার সরাফ সরকার হুমায়ূন স্যারের নাম শোনার পর খুব অল্প ভাড়ায় বাসাটি নিয়ে দিয়েছিলেন। এমন কি তিনি তার ফি পর্যন্ত নেননি।

যাই হোক, স্যার ওই বাসায় যাবার পর থেকে প্রথম ৩/৪ মাস প্রায়ই যেতাম, স্যার এর সাথে অনেক গল্প, আড্ডা হতো। এরপর আর খুব একটা যাওয়া হয়নি। কেন যায়নি সেই প্রসঙ্গে আর না যাই, তবে অনেকটা ইচ্ছে করেই যেতাম না। কিন্তু স্যার এর সাথে গল্প আড্ডা খুব মিস করতাম। কোনো ঘটনার গল্প শুরু করলে স্যার সেই প্রসঙ্গে অনেক প্রশ্ন করতেন। প্রশ্ন করে করে যে কোনো কথার কত গভীরে যাওয়া যায় – এটা স্যার সাথে গল্প না করলে হয়তো বুঝতামই না।

Reneta

এই অল্প কয়দিনের পরিচয়ে বুঝতে পেরেছিলাম স্যার আমাকে বিশেষ পছন্দ করতেন। এরই স্বীকৃতি স্বরূপই হয়তো স্যার তাঁর মৃত্যুর আগে আগে ২০১২ সালের একুশে বইমেলায় প্রকাশিত
‘যখন নামিবে আঁধার’ বইয়ের উৎসর্গের তালিকায় আমার নামটিও রেখেছিলেন।যা ছিল আমার জন্য পরম পাওয়া। এই বিষয়টিও আমি জেনেছিলাম বই প্রকাশের প্রায় একমাস পর। স্যারকে এই বিষয়ে প্রশ্ন করতেই উনি বললেন , “অন্যজনের কাছ থেকে জেনে তুমি এখন যে আনন্দ টা পেয়েছো, আমি আগে বলে দিলে হয়তো এতটা আনন্দ পেতে না।”

গল্প করে অল্প কয়দিনেই স্যারের অনেক আনন্দ দুঃখ কষ্ট কিছুটা হলেও অনুভব করেছি। মৃত্যুপথযাত্রী এই মানুষটিকে পুঁজি করে কিছু মানুষের ব্যবসা করার প্রবণতাও দেখেছি।celeb_khokon

২০১২ সালের ১৯ জুলাই স্যার এর মৃত্যুর খবরও চ্যানেল আই এর মাধ্যমে আমার কণ্ঠে জাতিকে সর্বপ্রথম আমিই জানিয়েছিলাম। স্যারের দুঃখজনক মৃত্যুর পর এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অপকর্মের অংশীদার কয়েকজনকেও দেখেছি অন্যদের দায়ী করে বক্তব্য দিতে। যারা একদিন স্যার এর সাথে কথা বলেছেন তারাও স্মৃতিচারণ করে লেখা দিয়েছেন। আজ পর্যন্ত আমি কোথাও কোনো কথা লিখিনি বা বলিওনি। স্যার এর আত্মার শান্তির জন্য হয়তো কোনোদিনই বলবো না। আমার বিশ্বাস বিতর্কে অশান্তিই বাড়ে।

কিন্তু বিতর্ক যে উঠবে এটা আমি চ্যানেল আই এর একজন কর্ণধারকে ‘মৃত্যুর আগে’ই টেলিফোনে বলে রেখেছিলাম। কেন উঠবে তাও বলে রেখেছিলাম। কারণ চ্যানেল আই থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি কেন শেষের দিকে যোগাযোগ রাখিনি, তাই বলতে বাধ্য হয়েছিলাম।

এখন মাঝে মাঝে মনে হয় , ওই সময় আমি সরে এসে ভুলই করেছি। নইলে হয়তো স্যার কাছ থেকে আরও অনেক কিছু শিখতে পারতাম।

আর একটি আফসোস আমার আজীবন রয়েই যাবে। তাহলে স্যার ক্যাসিনোতে গিয়ে আমার কাছে ‘ব্ল্যাক জ্যাক’ খেলা শিখতে চেয়েছিলেন। আমি স্যারকে বলেও ছিলাম যে ক্যাসিনোতে নিয়ে গিয়ে শিখাবো। স্যার ক্যাসিনোতে গিয়েও ছিলেন কিন্তু ওই সব কারণে আমার আর সাথে যাওয়া হয়নি।

তবে স্যার ব্ল্যাক জ্যাক খেলা শিখেছিলেন কিনা, তা আজও জানা হলো না।

স্যারের আত্মার শান্তি কামনা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুল আলম খোকনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিমু মেলা উদযাপনে প্রস্তুত চ্যানেল আই প্রাঙ্গণ

পরবর্তী

হলুদ-নীল নানা আয়োজনে হুমায়ূন আহমেদের জন্মদিন

পরবর্তী

হলুদ-নীল নানা আয়োজনে হুমায়ূন আহমেদের জন্মদিন

স্পেন ও ইতালির বড় জয়, আটকে গেল বেলের ওয়েলস

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT