চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূনের জন্মদিনে হিমুদের আনন্দ শোভাযাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০২১
বিনোদন
A A

জনপ্রিয় কথা সাহিত্যিক, নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। নিজ জেলা নেত্রকোনায় হিমু পাঠক আড্ডার আয়োজনে পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পরবর্তীতে কেক কেটে উদযাপন করা হয় দেশ বরেণ্য লেখকের এবারের জন্মদিন।

শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের সাতপাই নদীর পাড় হিমু পাঠক আড্ডার কার্যালয় থেকে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীরের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার।

হিমু পাঠক আড্ডার আয়োজনে লেখকের সৃষ্ট চরিত্র হিমু ও রূপার সাজে একদল তরুণ তরুণী পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। হলুদ পাঞ্জাবী আর নীল শাড়িতে হিমু রূপাদের পদযাত্রায় বিভিন্ন বয়সের সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সংস্কৃতি ব্যাক্তিত্বরা অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের কালীবাড়ি মোড় হয়ে তেরি বাজার, ছোট বাজার, শহীদ মিনার মোড় হয়ে পৌরসভা মোড় দিয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সংগঠক সাংবাদিক আলপনা বেগমের পরিচালনায় জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, অধ্যাপক মতীন্দ্র সরকার।

এতে হিমু পাঠক আড্ডার সদস্যবৃন্দ ও জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এছাড়াও সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োাজন করা হয়েছে।

হুমায়ূন আহমেদ তাঁর মায়ের প্রথম সন্তান। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর মাতুলালয় নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক ভিটা নেত্রকোনা জেলার কেন্দুয়া কুতুবপুর গ্রামে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জন্মদিননির্মাণনেত্রকোনালিড বিনোদনসিনেমাহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মগবাজারের প্রবীণ নাঈমুদ্দিনের পাশে প্রধানমন্ত্রী

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে আদায় করা হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২, ২০২৬

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT