চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হুমকি’ পেয়ে সাংবাদিক অঞ্জন রায়ের জিডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

দৈনিক সংগ্রাম পত্রিকায় মানবতাবিরোধী অপরাধে মৃতদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে কথিত শহীদ উল্লেখ করার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর থেকে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সম্পাদক অঞ্জন রায়।

এ কারণে শনিবার রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জিডিতে অঞ্জন রায় উল্লেখ করেছেন, ‘আমি গত বৃহস্পতিবার (১২/১২/২০১৯) আমার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দৈনিক সংগ্রাম পত্রিকায় মানবতাবিরোধী অপরাধে মৃতদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে (শহীদ) হিসেবে উল্লেখ করার প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেই। এরপর থেকে জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীসহ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সরাসরি আমাকে হুমকি দিয়ে চলেছে।’

‘‘এই পরিস্থিতিতে আমি দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, জামায়াতের সেক্রেটারি ড. শফিকুর রহমান, জামায়াতের আমীর মকবুল আহমেদ, ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন, ছাত্রশিবিরের সম্পাদক সিরাজুল ইসলামকে হুমকির কারণ মনে করছি।’’

বিষয়টি নিয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, সাংবাদিক অঞ্জন রায় ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি ( নং-৮৯৫) করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

নির্বাচন কমিশন থেকে নিবন্ধন হারানো রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে সুপরিচিত দৈনিক সংগ্রাম প্রথম পাতায় শুক্রবার প্রকাশিত ‘শহীদ কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘‘আজ ১২ ডিসেম্বর শহীদ কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী। ২০১৩ সালের এই দিনে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করে সরকার। জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যক্তিত্ব, মানবাধিকার সংগঠনের অনুরোধ উপেক্ষা করেই ফাঁসি কার্যকর করা হয়।’’

ওই প্রতিবেদন প্রকাশের পর জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলে বিস্তর সমালোচনা। এই প্রতিবেদনকে ধৃষ্টতা বলেও আখ্যায়িত করেছেন অনেকে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভবিষ্যত পরিকল্পনা করে দিয়েছি, তা ধরেই দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পাকিস্তান পুলিশ

পরবর্তী

ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পাকিস্তান পুলিশ

যেসব পেশার মানুষ সৌদি আরবের নাগরিকত্ব পাবে

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT