গত এক বছরে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রচারাভিযানে যে প্যান্ট স্যুটগুলো পরেছেন, তারই আদলে কয়েকশত তরুণী হঠাৎ নাচে মাতিয়েছেন দেশটির রাজধানী।
ওয়াশিংটন ডিসি’র ফ্রিডম প্লাজায় এমন হঠাৎ নাচের আলোয় ভরিয়ে তোলার কোরিওগ্রাফি করেছেন জেসিকা রেডিশ।
ক্লিনটনভক্ত ওয়াশিংটন ডিসি’র বাসিন্দা জ্যামি পলোস্কি এর মূল আয়োজক।
নারী শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে অংশগ্রহণকারীরা স্বেচ্ছায় প্রেসিডেন্ট পদে হিলারির জয় দেখতে এই পোশাক নাচের আয়োজন করেছে।







