চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলসবোরো ট্র্যাজেডির জেরে লিভারপুলের ‘সান’ বয়কট

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৮:৫৭ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভাপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড। এই মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জুটেছে দেশটির প্রথমসারির পত্রিকা ‘সান’-এর সাংবাদিকদের। শুধু তাই নয়, অলরেডসদের ট্রেনিং কমপ্লেক্স মেলউডেও প্রবেশে অনুমতি থাকছে না ওই পত্রিকার কোনো প্রতিনিধির। ‘হিলসবোরো ট্র্যাজেডি’র পর নেতিবাচক সংবাদ প্রকাশের জেরে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো সান-কর্মীদের।

১৯৮৯ সালের ১৫ এপ্রিল শেফিল্ডের হিলসবোরো স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে খেলছিল লিভারপুল। ম্যাচ চলাকালীন একটি দুর্ঘটনায় ৯৬ জন লিভারপুল সমর্থক পদদলিত হয়ে নিহত হন। আহত জন ৭৬৬ জন। সেই দুর্ঘটনা ‘হিলসবোরো ট্র্যাজেডি’ নামে পরিচিত।

দুর্ঘটনায় হতাহতের পর লিভারপুলের সমর্থকদের প্রতি আঙুল তুলে সংবাদ প্রকাশ করেছিল সান। পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, দুর্ঘটনাটি লিভারপুল সমর্থকদের নিজেদের তৈরিকৃত। সমর্থকরা ছিলেন উচ্ছৃঙ্খল। তারা পুলিশের ওপর মূত্র ত্যাগ করেছিলেন। একজন পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে আহত করার দাবিও করেছিল সান।

বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন নিহতদের স্বজনরা। মামলা ঠুকে দেন আদালতে। ২০১৫ সালে ব্রিটিশ আদালত দুর্ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করে রায় প্রকাশ করে। এরপর থেকে নিহতের স্বজনদের দাবি ছিল, অন্যফিল্ডে নিষিদ্ধ করা হোক সান-কর্মীদের। সেই ঘটনার ২৮ বছর পর হলেও লিভারপুল কর্তৃপক্ষ নিহতদের স্বজনদের দাবির প্রতি সম্মান জানিয়েছে। এতেই কপাল পুড়ল সানের! শনিবার লিভারপুল সমর্থক গোষ্ঠী ‘ইক্লিপস অব দ্যা সান’ একটি টুইট বার্তায় জানিয়েছে, ‘লিভারপুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি- এখন থেকে লিভারপুলের ত্রিসীমানায় সানের কোন সাংবাদিক প্রবেশ করতে পারবেন না।’

অন্যদিকে সান কর্তৃপক্ষও এই পদক্ষেপের জন্য লিভারপুলের সঙ্গে তাদের সম্পর্কের কোনো অবনতি হবে না বলে জানিয়েছেন। ট্র্যাজেডিতে নিহতদের স্বজনদের পাশে থাকার কথাও বলেছেন পত্রিকাটির দায়িত্বশীলরা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজেকে পাল্টাবেন না সাকিব

পরবর্তী

জোড়া গোলে আর্সেনালকে জেতালেন সানচেজ

পরবর্তী

জোড়া গোলে আর্সেনালকে জেতালেন সানচেজ

ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঘরোয়া আড্ডা

সর্বশেষ

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT