মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। তাদের অনুশীলন দেখতে আসেন হিরো আলম।
অনুশীলন শেষে ক্রিকেটার মুশফিক, তাসকিন, এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, নাসির হোসেনের সঙ্গে দেখা করেন ফেসবুক ও ইউটিউব কাঁপানো হিরো আলম।
হিরো আলম ও মুশফিকের বাড়ি বগুড়ায়। আর সে কারণেই নিজের ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন হিরো আলম।
অবশ্য টেস্ট দলের অধিনায়ক মুশফিক ছেড়ে দেয়ার পাত্র নয় তিনিও বলেছেন, ছবিতে নায়ক নয়; ভিলেন চরিত্রে অভিনয় করতে চান তিনি। সেসময় মুশফিক হিরো আলমের সঙ্গে সেফলি তোলেন।
সেলফির পর্ব শেষ করে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হিরো বলেন, মুশফিক ভাইকে আমার সিনেমায় অভিনয় করার প্রস্তাব দিয়েছি, সেটা শুনে মুশফিক ভাই আমাকে বলেছেন ভিলেনের চরিত্রে আমার সিনেমায় অভিনয় করবে।
ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর আলম আরো বলেন, ‘আগে জানতাম না ক্রিকেটাররা আমার এতো বড় ভক্ত, আজকে জানলাম। এটা জেনে আমার খুব ভালো লাগছে।’






