চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিরো আলমকে নিয়ে কেন ঠাট্টা-মশকরা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ২৯, জুন ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ফেসবুকের ওয়াল জুড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে হিরো আলম। নিজের দুইটি মিউজিক ভিডিও দিয়ে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঠাট্টা-মশকরাও কম হচ্ছে না।

এবার সেসব নিয়েই পোষ্ট দিয়েছেন সিনিয়র সাংবাদিক সাগর লোহানী। নিজের ফেসবুকে তিনি এই সংক্রান্ত একটি পোষ্টে হিরো আলম ও তাকে নিয়ে ঠাট্টা-মশকরার বিষয় নিয়ে লিখেছেন।

ফেসবুক পোস্টে সাগর লোহানী লিখেছেন, অল্প কিছুদিনের মধ্যে ফেসবুকে সকলের কাছে পরিচিত হয়েছেন হিরো আলম নামে। এক সময় সিডি বিক্রি করতেন এই হিরো আলম ওরফে আশরাফুল আলম। তারপর শুরু করেন ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা নিজ গ্রাম বগুড়ার এরুলিয়া ইউনিয়নের এরুলিয়ায়।

অভাবের তাড়নায় ছোটবেলায় আলম আপন পরিবারের স্নেহ হারিয়ে আশ্রয় পান একই গ্রামের আব্দুর রাজ্জাকের বাসায়। আব্দুর রাজ্জাক তাকে ছেলের মতো করেই বড় করে তোলেন। স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ে আলমকে নেমে পড়তে হয় জীবিকার তাগিদে। শেষ পর্যন্ত ডিশ ব্যবসায় হাত দিয়ে সফলতা অর্জন করেন এবং তার মাসে আয় ৭০-৮০ হাজার টাকা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখেই আছেন আলম।

আলমের সফলতার কথা টেনে তিনি তার পোষ্টে লিখেছেন, ক্যাসেটে দেখতেন মডেলদের ছবি। সেই থেকে স্বপ্ন মডেল হওয়ার। ২০০৮ সালেই করে ফেলেন একটা গানের সাথে মডেলিং। আলম দুইবার নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। হেরে গেছেন। তবে এলাকার মানুষজন তাকে পছন্দ করে। তাই নির্বাচনে এবার তিনি মাত্র ৭০ ভোটে হেরে দ্বিতীয় হয়েছেন।

Reneta

একজন মানুষ জন্মে হারিয়েছেন পিতৃমাতৃ স্নেহ, অন্যের আশ্রয়ে বড় হয়েছেন, পেয়েছেন সামান্য কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষা, অতি ক্ষুদ্র ব্যবসা দিয়ে শুরু করে আজ তিনি স্ত্রীসন্তান নিয়ে স্বচ্ছল শান্তির জীবন যাপন করছেন। স্বপ্ন দেখেছেন মডেল হবার, স্বপ্ন দেখেছেন নির্বাচিত প্রতিনিধি হবার। স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন। সফলও হয়েছেন।

একটি ক্ষুদ্র মানব জীবনে আর কি চাই? 

হিরো আলম তো কারো ক্ষতি করেনি তাহলে তাকে নিয়ে এই ঠাট্টা মশকরা কেন এই প্রশ্ন তুলে সাগর লোহানী লিখেছেন, আলম নিজের স্বচ্ছন্দ জীবনের জন্যে, জীবনের স্বপ্ন পূরণের জন্যে কারো ক্ষতি কিন্তু করেননি, কারো সম্পত্তি দখল করেননি, চুরি করেননি, ছিনতাই বা চাঁদাবাজী করেননি, কারো সাথে প্রতারণাও করেননি। কেবলমাত্র আত্মবিশ্বাসের উপর ভর করে জীবনের চাওয়াকে পাওয়ার সাথে মিলিয়ে নিয়েছেন।

যারা আলমকে নিয়ে ঠাট্টা তামাশা করছেন তাদের প্রতি একটা ছোট্ট অনুরোধ, একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনি জীবনে কতটা সফল???

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিরো আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬

পাট কাটায় ব্যস্ত শরীয়তপুরের কৃষক

জুলাই ২৮, ২০২৬

বরখাস্ত মেজর মোজাফফরের গ্রেপ্তারের পর জিয়া হত্যাকাণ্ড বিচারের নানাদিক

জুলাই ২৮, ২০২৬

প্রণোদনা বঞ্চিত হচ্ছেন চাঁদপুরের হাইমচরে প্রকৃত প্রান্তিক কৃষক

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT