চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিরোপন্তি ২’: যে কারণে ‘লায়লা’ চরিত্রে যুক্ত হন নওয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০২২
বিনোদন
A A

গেল মার্চ মাসের মাঝামাঝিতে প্রকাশিত হয় বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘হিরোপন্তি ২’ এর ট্রেলার। যা প্রকাশিত হওয়ার পর পরই হইচই পড়ে যায় নেটদুনিয়ায়।

প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারের বেশির ভাগ অংশেই টাইগার শ্রফের অ্যাকশনের আধিক্য লক্ষ্য করা যায়। তবে ট্রেলারে সবার নজর কেড়েছেন বলিউডের তুখোড় অভিনেতা নওয়াজউদ্দিন। যেখানে তাকে জাদুকর ‘লায়লা’ নামে পাওয়া যায়। যিনি কিনা সাইবার দুনিয়ার অত্যন্ত বেপরোয়া একজন জাদুকর। যার শখ মানুষ খুন করা!

‘লায়লা’ চরিত্রটি ক্ষাণিকটা অন্যরকম। এর আগে ভিলেনের ভূমিকায় নওয়াজকে অভিনয় করতে দেখা গেলেও এটি অন্য সব চরিত্রের তুলনায় আলাদা। কিন্তু ‘লায়লা’-র মতো একটি নারীসুলভ ভিলেনের চরিত্রকে কেন বেছে নিলেন অভিনেতা?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এর উত্তর জানিয়েছেন নওয়াজউদ্দিন,‘হিরোপন্তি ২’-তে লায়লা এমন একটি চরিত্র যাকে আগে থেকে অনুধাবন করা একেবারেই সম্ভব নয়। সবসময় এইরকম চরিত্রের খোঁজেই সবসময় থাকেন তিনি। কিন্তু যখন পরিচালক আহমেদ খান ‘লায়্লা’ চরিত্রটির জন্য নওয়াজকে অফার করেন তখন একবারের বেশি দুবার ভাবেননি তিনি।

তবে ছবির শুটিং শুরুর পর নওয়াজ বুঝতে পারেন কাজটা কতোটা চ্যালেঞ্জিং। ফলে পর্দায় ‘লায়লা’কে পারফেক্ট ভাবে ফুটিয়ে তোলার জন্য দৈনন্দিন জীবনেও খানিকটা মেয়েলি স্বভাবের হয়ে উঠতে হয়েছিল নওয়াজকে। যা দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। এমনকি অনেকে তাকে প্রশ্নও করেছিলেন কেন এমনটা করছেন তিনি? যদিও তখন আর বিশদে খোলাসা করেননি তিনি।

বক্স অফিসে বেশ ভালো করবে ‘হিরোপন্তি ২’ এমনটাই মনে করেন নওয়াজ। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও আহমেদ খান পরিচালিত এই ছবিতে টাইগারের বিপরীতে থাকছেন তারা সুতারিয়া। ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল।

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার শ্রফনওয়াজউদ্দিন সিদ্দিকীলায়লা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT