জার্মানীর সাবেক স্বৈরশাসক ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক অ্যাডলফ হিটলার একজন শিল্পীও ছিলেন বটে! গত শতাব্দীর প্রথম ও দ্বিতীয় দশকে জীবিকা নির্বাহের জন্য তাকে ছবি আঁকার ওপর নির্ভর করতে হয়েছে।
সম্প্রতি জার্মানীর ন্যূরেমবার্গে হিটলারের আঁকা ছবি নিলামে বিক্রি হয়েছে ৪ লাখ ইউরোতে! যদিও জীবিত বা মৃত হিটলার কখনোই বিখ্যাত কোনো শিল্পী ছিলেন না। শিল্প বোদ্ধারা তাকে মিডিওকার বা সাধারণ মানের একজন আঁকিয়ে হিসেবেই বিবেচনা করে করেছেন সব সময়।
ব্রাভিয়ার নিউসওয়ানস্টেইন দূর্গের জলরংয়ের একটি পেইংটিং গত শনিবার এক চীনা নাগরিক ১ লাখ ইউরোতে কিনে নিয়েছে। জার্মানীতে ঘুরতে আসা পর্যটকদের আর্কষণের অন্যতম কেন্দ্রবিন্দু এখন এই দূর্গ।
নিলামে হিটলারের সই করা দেওয়ালে ঝুলানো আরেকটি কার্নিশন ঝুড়ির ছবি বিক্রি হয়েছে ৭২ হাজার ইউরোতে।
হিটলার তার অধিকাংশ ছবিতেই ‘A Hitler’ নামে সাক্ষর করতেন। গত বছরেই একই নিলাম প্রতিষ্ঠান ১৯১৪ সালে আঁকা হিটলারের একটি জলরংয়ের ছবি ১ লাখ ২৯ হাজার ইউরোতে বিক্রি করেছিলো।
ওয়েল্ডার অকশনারস অব ন্যূরেমবার্গ নামে ঐ নিলাম প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নেন ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স এবং জার্মানীর বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান। যদিও তাদের কারো নাম প্রকাশ করা হয়নি।
জার্মানীতে আইন মেনে হিটলারের আঁকা ছবি বিক্রি করা যাবে। তবে তার প্রতিষ্ঠিত নাজি দলের কোনো আলামত প্রকাশ্যে প্রদর্শন নিষিদ্ধ।
১৯০০ সালে হিটলার ভিয়েনার একাডেমী অব ফাইন আর্টসে ভর্তি হলেও দুইবার বহিস্কৃত হন। এরপর সে জার্মান সেনাবাহিনীতে যোগ দেয়। পরবর্তীতে জার্মানীর শীর্ষ নেতৃত্বের আসনে বসেন। এরই মধ্যে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দেয়।
এই যুদ্ধে লাখ লাখ মানুষ হত্যার জন্য তাকে দায়ী করা হয়।






