চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজাব নিষিদ্ধ করতে চাওয়া পেনের কাছে হারছেন ম্যাক্রোঁ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফ্রান্সের নির্বাচনী প্রচার চলাকালে প্রার্থীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে আজ অংশ নিচ্ছে ফরাসি ভোটাররা। এই দফায় ১২ জন প্রার্থীর মধ্যে থেকে দু’জনকে বেছে নেবেন তারা।

বিবিসি জানায়, এই নির্বাচনে ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জন নারী এবং ৮ জন পুরুষ। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বড় প্রতিদ্বন্দ্বী ডানপন্থী মেরিন লে পেন।

ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে নির্বাচনী প্রচারণার তুলনায় যুদ্ধরত দেশে কূটনৈতিক বিষয়ে বেশি সময় দিয়েছেন ম্যাত্রোঁ। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী লে পেন চমকদার নির্বাচনী প্রচারণার জন্য প্রশংসিত হয়েছেন অনেকের কাছে।

এই নির্বাচনে অন্য যেকোনো বিষয়ের চেয়ে যে বিষয়গুলো বেশি প্রাধান্য পেয়েছে তা হলো জ্বালানি বিল এবং জীবনযাত্রার খরচ।

মেরিন লে পেনের জন্য এই খরচের সংকটও একটি বড় সুযোগ নির্বাচনে এগিয়ে যাওয়ার। তাই তিনি তার প্রচারণায় জাতীয়তাবাদ নিয়ে কথা বলার পরিবর্তে কম মজুরির উপর বেশি মনোযোগ দিয়েছেন। তিনি ৩০ বছরের কম বয়সীদের জন্য আয়কর মওকুফ করবেন।

কিন্তু মেরিন লে পেন এখনও অভিবাসন সীমাবদ্ধ করার জন্য একটি গণভোট চান, এছাড়াও প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধ করতে চান এবং ইউরোপীয় ইউনিয়নে আমূল পরিবর্তন চান।

পাশাপাশি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ২০১৭ সালে দেখা করলেও তার চিন্তা, মতাদর্শ থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছে।

বিপরীতে, ভোটাররা ম্যাক্রোঁ সরকারের মার্কিন ফার্ম ম্যাককিন্সির মতো পরামর্শদাতাদের উপর করের অর্থ ব্যয় করায় অসন্তুষ্ট হয়েছে।

অন্যান্যদের মধ্যে সমাজতান্ত্রিক প্রার্থী অ্যান হিডালগো, অন্যদিকে ভ্যালেরি পেক্রেস দক্ষিণপন্থী রিপাবলিকানদের হয়ে লড়াই করছেন।

ম্যাক্রোঁর কাছে প্রধান চ্যালেঞ্জ হলো লে পেন এবং জিন-লুক মেলেনচন এই দুজনকে টপকে সামনে এগিয়ে আসা।

ম্যাক্রোঁ ভোটের ৮ দিন আগে একটি সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় যোগ দেন। তার প্রতিপক্ষরা যখন ফ্রান্সকে এগিয়ে নেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছিলো, তখন তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে কূটনৈতিক সমাধান নিয়ে ব্যস্ত ছিলেন।

কারো কারো ভাষ্য মতে এবারের নির্বাচনে হারতে পারেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। প্রথম দফার এই ভোটের মাধ্যমে দুজন প্রতিনিধিকে বাছাই করে নিবে ফরাসি ভোটাররা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালয়েশিয়ায় নতুন করে করোনা আক্রান্ত ১০ হাজারের বেশি

পরবর্তী

উইল স্মিথের সঙ্গে সংসার করতে চাননি জাডা!

পরবর্তী
উইল স্মিথের সঙ্গে জাডা।. Channel i News - চ্যানেল আই নিউজ

উইল স্মিথের সঙ্গে সংসার করতে চাননি জাডা!

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের হৃদয় মণ্ডল, মুক্তির জন্য চেয়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পেলেন শিক্ষক হৃদয় মন্ডল

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT