চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিউ জ্যাকম্যানের জনপ্রিয় তিন সিনেমা

তামান্না তামিমতামান্না তামিম
৭:২৯ অপরাহ্ন ১২, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

হিউ জ্যাকম্যান নামের চাইতে ‘উলভারিন’ হিসেবেই তার পরিচিতি বিশ্বব্যাপী। দীর্ঘ ১৭ বছর ধরে অভিনয় করেন মার্ভেল কমিকসের জনপ্রিয় এই সুপার হিরোর চরিত্রে। যার জন্ম অস্ট্রেলিয়ার সিডনি শহরে, ১৯৬৮ সালের  ১২ অক্টোবর। ছোটবেলা থেকেই বড্ড বেশি ডানপিটে ছিলেন জ্যাকম্যান। স্কুল ফাঁকি দিয়ে সমুদ্র সৈকতে সারা দিন কাটিয়ে দিতেন। আর হতে চেয়েছিলেন বিমানের বাবুর্চি।

সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে সাংবাদিকতার পাঠ চুকিয়ে মনোনিবেশ করেছিলেন ‘নাটকে’। আবার পড়াশুনা শুরু করেছিলেন নাটক নিয়েই এরইমধ্যে একদিন ডাক আসে সিনেমায় অভিনয়ের। এরপর খ্যাতি আর সম্মান নেহাতেই কম জোটেনি তার কপালে! জন্মদিনে জ্যাকম্যান অভিনীত জনপ্রিয় তিন সিনেমা সম্পর্কে জেনে নিতে পারেন এখানে:

লোগান (২০১৭):
লোগানকে নিঃসন্দেহে হিউ জ্যাকম্যানের শ্রেষ্ঠ কাজ বলে স্বীকৃতি দেয়া যায়। প্রচলিত অন্যান্য সুপার হিরোর চেয়ে বেশ খানিকটা স্বতন্ত্র এই লোগান। বিশ্বব্যাপী লোগানের তুমুল জনপ্রিয়তার নেপথ্যে রয়েছে জ্যাকম্যানের দুর্দান্ত অভিনয়। এই সুপার হিরো বেশ ক্লান্ত ও বিধস্ত। সাধারণ নিরীহ মানুষকে বাঁচিয়ে পৃথিবীকে রক্ষা করার মতো ব্যাপার তার তেমন নেই।

 

ছবির কাহিনীতে দেখা যায় ২০২৯ সাল। পৃথিবীতে গত ২৫ বছরে আর নতুন কোন মিউট্যান্টদের জন্ম হয় নি । যারা টিকে আছে তারাও বিলুপ্তির দিকেই ঝুঁকছে। আর তাদেরই একজন হলেন লোগান। লুকিয়ে থাকেন পরিত্যাক্ত এক কারখানায় । তার সাথে আছেন প্রফেসর চার্লস এক্সেভিয়ার ও ক্যালিবান। পরিচালক জেমস ম্যানগোল্ড অনেকটা মানবিক করে সাজিয়েছেন এই সুপার হিরোকে। আর সুপার হিরোর এই মানবিক গুণেই মুগ্ধ সবাই।

Reneta

দ্য উলভারিন (২০১৩):
দ্য উলভারিন ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এ ছবিতেও দারুণ রকম সফল হিউ জ্যাকম্যান। এর আগের ছবিগুলোতে উলভারিনকে দেখা বেশ শক্তিমান এক সুপার হিরোর বেশে। কিন্তু দ্য উলভারিনে তিনি নেমে এসেছেন সাধারণ মানুষের কাতারে।

একজন সুপার হিরো হয়েও উলভারিন মৃত্যু ভয়ে ভীত। তার একজন ভালোবাসার মানুষ আছে । এবং তিনি সেই ভালোবাসাকে হারিয়ে কষ্টে কাতরাতে থাকেন। এই ছবিতেই দেখা যায় উলভারিনের ভালোবাসায় ভরা কোমল একটা মন আছে।

দ্য এক্সম্যান (২০০০):
এক্সম্যান সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায় ২০০০ সালে। হিউ জ্যাকম্যানের আজকের যে বিশ্বব্যাপী পরিচিতি তার শুরুটা এখান থেকেই। পোল্যান্ডের ভূমি তখন দখল করে আছে জার্মান নাজি বাহিনী। সেখানকার ১৪ বছরের এক যুবক এরলিক আলাদা হয়ে যায় তার বাবা-মা থেকে।

এর পর সে হন্যে হয়ে খুঁজতে থাকে তাদের। ঠিক এই সময়ই সে হঠাৎ আবিস্কার করে তার অস্বাভাবিক ক্ষমতা। মিউট্যান্টদের মতো সে ক্ষমতা। গোটা বিশ্বব্যাপী সাড়া ফেলে এ ছবিটি। আয় করে প্রায় ৩০০ মিলিয়ন ডলার।

Jui  Banner Campaign
ট্যাগ: জন্মদিনহিউ জ্যাকম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT